এক্সপ্লোর

Kali Puja 2023: ‘রাহুল’ থেকে ‘রইস’ মাত্র ২৭ সেকেন্ডে, কালীপুজোয় দূষণ রুখতে রাজ্যের ভরসা শাহরুখ

Air Pollution: রবিবার কালীপুজোয় মাতোয়ারা গোটা পশ্চিমবঙ্গ। শহর কলকাতা-সহ জেলার আকাশও আলোয় আলোকিত।

কলকাতা: দিল্লির ভয়াবহ পরিস্থিতির কথা মাথা রেখে ক্ষতিকর বাজি নিষিদ্ধ করেছিল সুপ্রিম কোর্ট। গোটা দেশেই এই নিয়ম কার্যকর করতে বলা হয়েছিল। কিন্তু আলোর উৎসবে দেদার তার লঙ্ঘনও চোখে পড়ল। সেই আবহেই রাজ্যের নাগরিকদের জন্য বিশেষ বার্তা নিয়ে হাজির হল পশ্চিমবঙ্গ পুলিশ।  মুক্ত এবং দূষিত বাতাসের ফারাক বোঝাতে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডরকেও তুলে আনলেন তাঁরা। (Kali Puja 2023)

রবিবার কালীপুজোয় মাতোয়ারা গোটা পশ্চিমবঙ্গ। শহর কলকাতা-সহ জেলার আকাশও আলোয় আলোকিত। সেই আবহেই ফেসবুকে বিশেষ বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে তারা, যাতে 'কভি খুশি কভি গম' ছবির বিখ্যাত সেই দৃশ্য রয়েছে, যেখানে হেলিকপ্টার থেকে নেমে, সবুজে ঘেরা পরিবেশের মধ্যে দিয়ে দৌড়ে যেতে দেখা যায় শাহরুখ খানকে, ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ছবির টাইটেল ট্র্যাকের সুরও। (Air Pollution)

কিছু ক্ষণ সেটি চলার পরই 'রইস' ছবির একটি দৃশ্য ফুটে ওঠে, যেখানে ধোঁয়ার মধ্যে থেকে আবির্ভূত হচ্ছেন শাহরুখ। দূষণমুক্ত এবং দূষিত বাতাসের মধ্যেকার ফারাক বোঝাতেই দু'টি ছবির দৃশ্যকে পর পর বসিয়ে ভিডিওটি বানানো হয়েছে। রাজ্যবাসীকে বায়ুদূষণ নিয়ে সতর্ক করতেই এমন পদক্ষেপ পশ্চিমবঙ্গ পুলিশের। 

আরও পড়ুন: Kali Puja 2023:শ্মশানচিতা জ্বলার পর আদি গঙ্গার মাটি ও জল দিয়ে শুরু হয় মন্দিরবাজারের শতক পুরনো পুজো

ভিডিওটি পোস্ট করে পশ্চিমবঙ্গ পুলিশের সোশ্যাল মিডিয়ার পাতায় লেখা হয়, 'এই দীপাবলিতে বাজি না পুড়িয়ে নিজেকে এবং প্রিয়জনদের বায়ুদূষণের প্রকোপ থেকে বাঁচান। প্রতিদিন বেড়ে চলা বায়ুদূষণকে আর না বাড়িয়ে, চলুন সকলে এই আলোর উৎসবে প্রদীপের আলোর রোশনাইয়ে পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে মেতে উঠি'।

শীতের আগে, দীপাবলিতে প্রতি বছরই দূষণের প্রকোপ বাড়ে। এ বছর ঢের আগেি অন্ধকার নেমে আসে দিল্লির বুকে। পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে ফসলের গোড়া পোড়ানোর জেরে, দিল্লির আকাশ তো বটেই, পড়শি দেশ পাকিস্তান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়ে দূষিত বাতাস। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র স্যাটেলাইটের তোলা ছবিতে বিষয়টি সামনে আসে। তার পরই সবুজ বাজি ছাড়া সব বাজি নিষিদ্ধ কের শীর্ষ আদালত। তার পরও রাজ্যগুলির তরফে দূষণ প্রতিরোধে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। 

তবে কলকাতা পুলিশ বায়ুদূষণ নিয়ে সতর্কবার্তা দিতে গিয়ে শাহরুখ অভিনীত ছবির দৃশ্যকেই কেন বেছে নিলেন, তার নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। বলিউডের 'বাদশা' পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও। চলতি বছরের মার্চ মাসে অভিনেতা দেবকেও রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শাহরুখের বিকল্প হিসেবে নয়, বরং শাহরুখও যে আগের মতোই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকবেন, স্পষ্ট জানিয়ে দেন মমতা।

সেরা শিরোনাম

Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget