এক্সপ্লোর

Recruitment Scam : সিআইডির গ্রেফতারি থেকে জামিন পেয়েই নিজের সংস্থা খুলে দুর্নীতির কারবার নীলাদ্রির ?

NYSA : নিয়োগ দুর্নীতিতে 'যে সংস্থার মাধ্যমে ওএমআর নষ্টের কাজ, যোগসূত্র ছিলেন নীলাদ্রি-ই', দাবি সিবিআইয়ের। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : সিআইডির (CID) হাতে গ্রেফতার হওয়ার এক মাসের মধ্যেই পেয়েছিলেন জামিন। আর জামিন পেয়েই দুর্নীতির কারবার খুলেছিলেন নীলাদ্রি দাস ? সিবিআই সূত্রে খবর, 'নাইসার (NYSA) বদলে নিজের এনডি ইনফোসিস্টেম খুলে দুর্নীতির কারবার ! নিজের সংস্থা খুলে ওএমআর কারচুপি চালিয়ে গিয়েছিল নীলাদ্রি।' পাশাপাশি সূত্রের খবর, সুবীরেশের সঙ্গে সংস্থার পরিচয় করিয়ে দিয়েছিল নীলাদ্রি, দাবি সিবিআইয়ের (CBI)। নিয়োগ দুর্নীতিতে 'যে সংস্থার মাধ্যমে ওএমআর নষ্টের কাজ, যোগসূত্র ছিলেন নীলাদ্রি-ই', দাবি সিবিআইয়ের। 

স্কুলের শিক্ষক থেকে রাজ্য পুলিশ, পুরসভা থেকে সেনা বিভিন্ন চাকরিতে রীতিমতো রেটচার্ট বানিয়ে চাকরি বিক্রির অভিযোগ উঠেছিল নিলাদ্রী দাসের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআই জানতে পারে ওএমআর শিট বিকৃতিতে গ্রেফতার হওয়া নাইসার প্রাক্তন কর্তার একাধিক কর্মকাণ্ড সামনে আসে। যেখানে সুপারিশের ভিত্তিতে নীলাদ্রি নাইসার কর্মীদের ওএমআর শিটে নম্বর বদলের নির্দেশ দিতেন বলেই জানা যায়। তদন্তে নেমে সিবিআই জানতে পারে, ২০১৯ সালে চাকরিতে এরকম টোপ দেখিয়ে প্রতারণার দায়ে তাঁকে গ্রেফতার করেছিল সিআইডি। যদিও মার্চ মাসে গ্রেফতার হওয়ার একমাসের মধ্যে নীলাদ্রি দাস জামিন পেয়ে যান বলেই জানা যায়। আর জামিন পাওয়ার পরই নিজের সংস্থা তৈরি করে চাকরি-জালিয়াতির কারবার তিনি জোরদার করে ফেঁদেছিলেন বলেই দাবি করছে সিবিআই। তদন্তের স্বার্থে তারা তমলুকে গিয়ে বাকি তথ্য উদ্ধার করতে চাইছে। 

নীলাদ্রি যে কয়েক বছর আগেই প্রতারণার জাল ছড়িয়েছিলেন, সেই তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। যে কারণে চার বছর আগে তাঁকে গ্রেফতারও করেছিল রাজ্যের তদন্তকারী সংস্থা CID। সূত্রের খবর, ২০১৫ সালে ৩০ সেপ্টেম্বর পূর্ব দিল্লিতে খোলা হয় ND ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড নামের রিয়েল এস্টেট সংস্থা। পূর্ব দিল্লিতেই ND বিল্ডকন প্রাইভেট লিমিটে়ড নামে তথ্য প্রযুক্তি সংস্থা খোলা হয়েছিল তার ৬ বছর পরে। 

এর আগে সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়, এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান, জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্যের নির্দেশে, নাইসার হেফাজতে থাকা OMR শিটে অযোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর বাড়িয়ে দিতেন এই নীলাদ্রি দাস। 

সেক্ষেত্রে ওই দুটি সংস্থাকে কি OMR বিকৃতির কাজে লাগানো হয়েছিল? চাকরি বিক্রির টাকা কি এই সংস্থারগুলির মাধ্যমে অন্য কোথাও বিনিয়োগ করা হয়েছিল? তা জানতে, নাইসার ভাইস প্রেসিডেন্টের নামে থাকা এই দুটি সংস্থার লেনদেন খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, নীলাদ্রির স্ত্রীর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে সিবিআই। 

আরও পড়ুন- চাকরি-প্রতারণাতেও জড়িয়ে টিকাকাণ্ডে ধৃত দেবাঞ্জন! চার্জশিটে দাবি ইডির

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget