এক্সপ্লোর

Republic Day 2022 : 'হিংসার ওষুধ নেই', নন্দীগ্রামে হারের যন্ত্রণা থেকে ডাকতে দেননি মুখ্যমন্ত্রী, দাবি শুভেন্দুর

West Bengal Republic Day 2022 Celebration At Red Road: মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ঠিক জানি না। তবে উনি আসেন না। গত ১৫ অগাস্টের অনুষ্ঠানেও দেখেছি, ওঁর আসন ফাঁকা ছিল। 


কলকাতা:  রেড রোডে প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও (Republic Day Parade Red Road) এবার আমন্ত্রণ-বিতর্ক। অনুষ্ঠানে আমন্ত্রণ করা হল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এমনই খবর এএনআই সূত্রে। এই প্রথমবার আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা (Suvendu Adhikari), খবর এএনআই সূত্রে। বেশ কয়েকজন মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়নি অনুষ্ঠানে। কোভিড বিধির জেরে সর্বোচ্চ ৬০ জন হাজির অনুষ্ঠানে। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্য ও স্বরাষ্ট্রসচিব।

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'স্বাধীনতার পর এই প্রথম হল। গত বছর কোভিডের মধ্যেও আমন্ত্রণ পেয়েছিলেন আবদুল মান্নান। সরকারের পক্ষ থেকে কার্ড ও ফোন পেয়েছিলেন।    আমার মনে হয়েছে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আমার কাছে হেরেছেন, সেই যন্ত্রণা থেকে আমাকে তিনি ডাকতে দেননি। তাঁর নির্দেশেই এটা হয়েছে। ক্যান্সারেরও কেমো বেরিয়েছে। কিন্তু হিংসার কোনও ওষুধ বেরোয়নি। আমার কাছে হারের জন্য ওঁর হিংসা।চিরদিনই তো লেখা থাকবে-হেরেছি, হেরেছি, হেরেছি।'

আমন্ত্রণ বিতর্ক সম্পর্কে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ঠিক জানি না। তবে উনি আসেন না। গত ১৫ অগাস্টের অনুষ্ঠানেও দেখেছি, ওঁর আসন ফাঁকা ছিল। 

এই বিতর্কে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, বিরোধী দলকে কীভাবে ও কতটা সম্মান দিতে হয়, সেই চিন্তাধারার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের মনোভাব একই রকম। দুটি সরকারই বিরোধীদের মর্যাদা দেয় না।

অন্যদিকে, শুভেন্দুকে আমন্ত্রণ না জানানোর নিন্দা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে বিরোধী দলকে স্থান দেওয়া হচ্ছে না। যে হারিয়েছে, গণতন্ত্রে তাকে সম্মান দেওয়া উচিত। এর থেকেই প্রমাণিত হয় পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, রাজ্য গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, গতকাল বিধানসভায় আম্বেদকরের ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করে রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। বলেন, অধ্যক্ষ ভবিষ্যতে রাজ্যপালকে ব্ল্যাকআউট করলে, তাঁকে আইনের মুখোমুখি হতে হবে।' বিধানসভা চত্বরে দাঁড়িয়ে এভাবেই অধ্যক্ষকে আক্রমণ করলেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপালের আচরণকে অসৌজন্যমূলক বলে অভিহিত করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget