এক্সপ্লোর

West Bengal School Reopen: কাল থেকে খুলছে স্কুল, বিভিন্ন স্কুলে প্রস্তুতি তুঙ্গে

WB School Open: বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল। সোম থেকে শনিবার হবে ক্লাস। রুটিন তৈরি করবে সংশ্লিষ্ট স্কুলই।

কলকাতা: কাল থেকে খুলছে স্কুল। এর জন্য বিভিন্ন স্কুলে প্রস্তুতি তুঙ্গে। আজ সকালে কসবা ডিপিএস-এ স্কুল চত্বর স্যনিটাইজ করা হয়। স্যানিটাইজেশনের কাজ চলে ক্লাস ঘর, বাস ও স্কুল চত্বরে।  অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল। 

বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল। সোম থেকে শনিবার হবে ক্লাস। রুটিন তৈরি করবে সংশ্লিষ্ট স্কুলই। পড়ুয়াদের স্কুলে আসতে হবে আধঘণ্টা আগে। বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। তবে স্কুলে আসার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না, খবর সরকারি সূত্রের।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, "৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলছে। ছোট দের এখনই নয়... পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’ হবে।" কথায় বলে, বিদ্যারম্ভে বৃহস্পতি।  প্রায় ২ বছর পর সরস্বতী পুজোর আগে, আগামী বৃহস্পতিবারই রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল।  ওই দিনই খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। 

মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে এবিষয়ে বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল ও উচ্চশিক্ষা দফতর। এবার বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার খুলবে স্কুল। অষ্টম থেকে দ্বাদশের ক্লাস হবে সোম থেকে শনিবার। বুধবারের মধ্যে স্কুল এবং ক্লাসরুম পঠনপঠানের উপযোগী করে তুলতে হবে। ক্লাস শুরুর আধ ঘণ্টা আগে আসতে হবে পড়ুয়াদের। 

শিক্ষক ও শিক্ষাকর্মীরা বুধবার থেকেই কাজে যোগ দেবেন। একাদশ-দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা স্কুল শুরুর দিন থেকেই নেওয়া যাবে। স্কুল চলাকালীন পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক। সরকারি সূত্রের খবর, পড়ুয়াদের স্কুল আসার ক্ষেত্রে জোরাজুরি করা হবে না। কোনও পড়ুয়া না এলে, উপস্থিতির হারে তার প্রভাব পড়বে না।  ইতিমধ্যেই স্কুলগুলিতে শুরু হয়েছে ক্লাস শুরুর প্রস্তুতি। 

কলকাতা পুরসভার তরফ থেকে এদিন বিভিন্ন স্কুল জীবাণুমুক্ত করা হয়। বৃহস্পতিবার থেকে খুলছে বেসরকারি স্কুলগুলিও। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’। ১৩ নম্বর ওয়ার্ডের মতো প্রস্তুতির এক ছবি ১০১ নম্বর ওয়ার্ডেও। সরকারি সূত্রে দাবি, প্রধান শিক্ষকই স্কুল ও পাড়ায় শিক্ষালয়ের রুটিন তৈরি করবেন। বেসরকারি স্কুল চাইলে যোগ দিতে পারে পাড়ায় শিক্ষালয়ে। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget