এক্সপ্লোর

West Bengal School Reopen: প্রাথমিকে ৫০ শতাংশ হাজিরা নিয়ে স্কুল চালুর ভাবনা, জানালেন মুখ্যমন্ত্রী

অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুললেও করোনা আবহে বন্ধ প্রাথমিক স্তরের শিক্ষাঙ্গনে গিয়ে পঠনপাঠন।

কলকাতা: প্রাথমিকে (Primary Section) ৫০ শতাংশ হাজিরা নিয়ে স্কুল চালুর (West Bengal School Reopen) বিষয় ভাবনায় আছে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “স্কুলগুলি চালু হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পাড়ায় পাড়ায় শিক্ষালয় (Paray Sikkhalay) চলছে। একেবারে ছোটদের ক্ষেত্রে আর কিছু দিন অপেক্ষা করে কোভিড(Covid19) যদি সমস্যার না হয় তাহলে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে ক্লাস করা যায় কি না সেটা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। ভাগাভাগি করে ক্লাস করা যায়। সোমবার যারা এল, তারা মঙ্গলবার এল না। তাহলে অন্তত প্রাথমিক স্তরের ক্লাসও হবে।‘’

করোনা কাঁটায় ২ বছর ধরে স্কুল বন্ধ। চূড়ান্ত এক অনিশ্চয়তা। বন্ধুদের সঙ্গে দেখা নেই। একঘেঁয়ে অনলাইন ক্লাস। আর কতদিন? বারবার এই প্রশ্নই তুলছে পড়ুয়া থেকে অভিভাবকরা। ইতিমধ্যেই সপ্তম শ্রেণি পর্যন্ত শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। এক সপ্তাহ আগে অষ্টম থেকে দ্বাদশের পড়ুয়াদের স্কুলে (School) ক্লাস শুরু হয়েছে রাজ্যে (West Bengal)। তবে এখনও খোলেনি প্রাথমিক স্তরের স্কুল। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে কবে চালু হবে কচিকাঁচাদের স্কুল? এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ৫০ শতাংশ হাজিরা নিয়ে ছোটদের স্কুল চালুর ভাবনায় আছে বলেও জানিয়েছেন তিনি। 

ইতিমধ্যেই ছোটদের স্কুল খোলার পক্ষে মত জানিয়েছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Novel laureate Abhijit Binayak Banerjee)। যিনি রাজ্যের করোনা সংক্রান্ত গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ডের প্রধান।নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকারকে বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব স্কুল খুলে দেওয়া, এটাই আমাদের মত। এখনই স্কুল খোলা দরকার। এই কোভিডের সংখ্যা কম। আমার ধারণা, সরকার শীঘ্র স্কুল খুলে দেবে, যতদূর জানি। কারণ, সবাই চান স্কুল খোলা হোক। বুধবার ‘লিভার ফাউন্ডেশন’ এবং ‘প্রথম’-এর উদ্যোগে করোনাকালে রাজ্যে স্কুলশিক্ষার সংক্রান্ত একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। Annual Status of Education Report বা ASER (আসার)-এর সমীক্ষায়, এই দুঃসময়ে রাজ্য রাজ্যের সরকারি স্কুলের ভর্তির হার বাড়লেও শিশু পড়ুয়াদের পারফর্ম্যান্সে উদ্বেগের ছবি স্পষ্ট। 

সমীক্ষা রিপোর্ট বলছে, তৃতীয় শ্রেণির পড়ুয়াদের মধ্যে ১২.৬ শতাংশ শিশু বর্ণ পড়তেও অক্ষম। ২০.৭ শতাংশ শিশু বর্ণ পড়তে পারলেও শব্দ বা তার বেশি পড়তে পারে না। ১৭.৫ শতাংশ শিশু পড়তে পারে, কিন্তু প্রথম শ্রেণি বা উচ্চতর স্তরের পাঠ পড়তে অক্ষম। তৃতীয় শ্রেণির শিশুদের মধ্যে ৯.২ শতাংশ ১ থেকে ৯ সংখ্যা চেনে না। ৩২.৭ শতাংশ শিশু ৯৯ পর্যন্ত সংখ্যা চিনতে পারে কিন্তু বিয়োগ করতে পারে না। ১৫.৫ শতাংশ শিশু বিয়োগ করতে পারে কিন্তু ভাগ করতে পারে না। রাজ্যের সরকারি স্কুলের ৭০ শতাংশ শিশু পড়ুয়া এখনও গৃহ শিক্ষক নির্ভর। বেসরকারি স্কুলের পড়ুয়াদের ক্ষেত্রে তা ৭৩ শতাংশ। সরকারি স্কুলে পড়া ৬৬.৪ শতাংশ শিশু বাড়িতে পড়ার সময় পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য পায়। সমীক্ষক সংস্থার তরফে দার্জিলিং বাদে রাজ্যের ১৭টি জেলার ৫১০টি গ্রামে ১০ হাজার ১৪১টি পরিবারে সমীক্ষা চালানো হয়। ৩ থেকে ৬ বছররের ১১হাজার ১৮৯ জন শিশু পড়ুয়ার মধ্যে এই সমীক্ষা হয় ডিসেম্বর মাসে। করোনাকালে দীর্ঘ ২ বছর স্কুল বন্ধ থাকায় শৈশবের ক্ষতি বেড়েছে, এবং সেখান থেকেই উঠে এসেছে স্কুল খোলার দাবি।

আরও পড়ুন: Covid19: করোনা আবহে বাড়ছে হৃদরোগের আশঙ্কা! গবেষণা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget