এক্সপ্লোর

SIR News : 'মিস্টার জ্ঞানেশ কুমার আপনাকে এগুলো দেখতে হবে', রাস্তায় বসে সরব অগ্নিমিত্রা; ফর্ম ৭ উত্তেজনা আসানসোলেও

BJP News : রাস্তায় বসে স্লোগান তুলছেন অগ্নিমিত্রা পাল। তাঁদের একটাই দাবি, ৭ নম্বর ফর্ম জমা নিতেই হবে। 

কৌশিক গাঁতাইত, আসানসোল : বাঁকুড়ার পর এবার আসানসোল। কালো গাড়ি করে প্রচুর পরিমাণে ফর্ম ৭ নিয়ে এসে জমা দিতে আসার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। গাড়ির কাচ ভাঙচুর করা হয়। আসানসোল দক্ষিণ থানার মহকুমা শাসকের অফিসে শুনানি চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটে। একজনকে আটক করা হয়েছে। ফর্ম ৭ এনে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। যা অস্বীকার করেছে গেরুয়া শিবির। আসানসোল মহকুমা শাসকের দফতরের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতির রেশ গিয়ে পড়ে আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রচুর সংখ্যক কর্মী-সমর্থককে নিয়ে বার্নপুর রোডে অবরোধ করে দক্ষিণ পুলিশ পোস্ট ঘেরাও করে রেখেছেন। রাস্তায় বসে স্লোগান তুলছেন অগ্নিমিত্রা পাল। তাঁদের একটাই দাবি, ৭ নম্বর ফর্ম জমা নিতেই হবে। 

এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, "আজ মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন তাঁর ক্যাডারদের লেলিয়ে...আমরা যাতে ফর্ম ৭ জমা দিতে না পারি। সকাল সাড়ে ১০টার সময় আমার কার্যকর্তারা ফর্ম নিয়ে সকল বিধানসভা থেকে এসিডও অফিসে পৌঁছান। পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাঁদের মারধর করা হয়। এক মহিলা কার্যকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে। তিনি এখন মাথায় তিনটি স্টিচ করে এখানে পৌঁছাচ্ছেন । সিনিয়র কার্যকর্তাকে মারধর করে পুলিশ আটক করে রেখেছে। আমার বিধানসভার ফাইল, বহু কাগজ ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মিস্টার জ্ঞানেশ কুমার আপনাকে এগুলো দেখতে হবে। আমরা ফর্ম ৭ জমা দেব। কীভাবে জমা দেব, এই পশ্চিমবঙ্গের অবস্থা ! এটা কার্যকর্তার ওপর হামলা নয়, গণতন্ত্রের ওপর হামলা। আপনারা ওখান থেকে বলছেন, আপনারা নির্দেশ দিচ্ছেন, আপনার ইআরও, ডিএ সেকথা শুনছেন না। কীভাবে আমরা দেব ? আপনি ব্যবস্থা করুন। যতক্ষণ না আমরা উত্তর পাই, আসানসোল জেলার সমস্ত কার্যকর্তা এই রাস্তায় অবরোধে বসে আছি।"

এদিকে লালবাগে বিজেপির আনা ফর্ম ৭-এ আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়িতে চলে ভাঙচুর । এদিন ২৭ হাজার ফর্ম-৭ নিয়ে লালবাগ মহকুমা শাসকের দফতরে আসে বিজেপি। বিজেপির কাছ থেকে ফর্ম ছিনিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের সামনেই গাড়িতে হামলা চলে। ফর্ম ৭-এর নামে মানুষকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, তারই প্রতিবাদ করা হয়েছে বলে দাবি তৃণমূলের।

 

সেরা শিরোনাম

Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
West Bengal News Live : ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
CM On Coal Mines Accident: মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী
মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget