এক্সপ্লোর

Bengal SIR: ভোট-প্রস্তুতিতে 'ফেল' দক্ষিণ ২৪ পরগনা, ভালো ফল নয় কোচবিহারেরও! ক্ষুব্ধ কমিশন

Election Commission: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাশাপাশি কোচবিহারের ভোট প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, এমন প্রশ্নও উঠেছে যে প্রস্তুতি ছাড়া কীভাবে এই দুই জেলা বৈঠকে অংশ নিয়েছে!

Bengal SIR: আর কয়েকদিনের অপেক্ষা। তারপরেই পশ্চিমবঙ্গে নির্বাচনের (Election) দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এসআইআর ইস্যুতে (SIR Issue) রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে। এই অবস্থায় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ভোট প্রস্তুতি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ নির্বাচন কমিশন (Election Commission)। জানা যাচ্ছে, ডিইও-র ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে কোচবিহারও।

কী কারণে দক্ষিণ ২৪ পরগনার ডিইও-র (DEO) উপরে ক্ষুব্ধ নির্বাচন কমিশন? জানা যাচ্ছে, সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর (Gyanesh Bharti) সামনে প্রেজেন্টেশন দেয় প্রতিটি জেলা। প্রস্তুতি না থাকায় দক্ষিণ ২৪ পরগনার 'পারফরম্যান্স' নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ হয় নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ভোট প্রস্তুতি নিয়ে একদমই না-খুশ জাতীয় নির্বাচন কমিশন। 

দক্ষিণ ২৪ পরগনা জেলার পাশাপাশি কোচবিহারের (Cooch Behar) ভোট প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, এমন প্রশ্নও উঠেছে যে প্রস্তুতি ছাড়া কীভাবে এই দুই জেলা বৈঠকে অংশ নিয়েছে! বুথ, ভিভিপ্যাট থেকে পুলিশি ব্যবস্থা - এই দুই জেলার প্রায় প্রতিটি বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করে কমিশন। কীভাবে প্রস্তুতি ছাড়াই এই দুই জেলা বৈঠকে অংশ নিল, সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশ্ন করে নির্বাচন কমিশন। 

সূত্র মারফত জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহার, এই দুই জেলা প্রস্তুতি ছাড়াই বৈঠকে অংশ নেওয়ায় বিরক্ত নির্বাচন কমিশন। এর আগে এসআইআর তথ্য আপলোড নিয়ে ১৩ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার যখন ভার্চুয়াল বৈঠক করেছিলেন, তখনও কোচবিহার জেলার 'পারফরম্যান্স' নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল কমিশন। একই অসন্তোষ জারি ছিল দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রেও। 

এদিকে, ভোটের মুখে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ৮ মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে আসবে। জানা যাচ্ছে, ৯ মার্চ ও ১০ মার্চ নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। এর একদিন আগে অর্থাৎ ৮ মার্চ রাজ্যে আসার কথা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ জাতীয় নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকদের। রাজ্যে ভোট প্রস্তুতি কতটা এগিয়েছে, কোন এলাকায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, ভোটমুখী পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বজায় রাখতে কোন কোন পদক্ষেপ করা হয়েছে, নিরাপত্তা সুনিশ্চিত করতেই বা কোন কোন পদক্ষেপ - ইত্যাদি বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Asish Banerjee: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget