এক্সপ্লোর

SIR : খসড়া ভোটার তালিকায় কাদের নাম বাদ পড়বে? আপনার নাম যদি না থাকে, তাহলে কী করবেন?

আগামী ষোলো তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। সেখানে যদি আপনার বা পরিবারের কারও নাম না থাকে, তাহলে এই পদ্ধতি মেনে নিন। 

গত ১১ ডিসেম্বর এনুমারেশন প্রক্রিয়া শেষ হল। ১৬ ডিসেম্বর, খসড়া তালিকা প্রকাশিত হবে। কিন্তু, সেই তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে কী করবেন? অনেকগুলো প্রশ্নই এখন অনেককে ভাবাচ্ছে ,  নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে, তার প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করছে এবিপি আনন্দ। এর পর আর কারও দরজায় দরজায় ঘুরতে হবে না আপনাকে। জেনে নিন এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। যেমন অনেকেই ভাছেন, তাঁদের নাম যদি বাদ পড়ে যায় SIR প্রক্রিয়ায়! সত্যিই কি সব নথি জমা করা সত্ত্বেও কারও নাম বাদ পড়তে পারে? কী বলছে নির্বাচন কমিশন? চলুন জেনে নিই। 

খসড়া ভোটার তালিকায় কাদের নাম বাদ পড়বে?

প্রথম প্রশ্নটি অনেকের মনেই আসছে। খসড়া ভোটার তালিকায় কাদের নাম বাদ পড়বে? যাঁদের মৃত্যু  হয়েছে,তাঁদের নাম বাদ পড়বেই। এ কথা এখন সকলেরই জানা। এছাড়া  যাঁরা কোনও কারণে ফর্ম ফিল আপ করে জমা দেননি তাঁদের নাম লিস্টে থাকবে না। এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম ফিল আপের ব্যবস্থা করেছিল কমিশন। সেটাও যাঁরা করেননি, তাঁদের নাম থাকবে না এই খসড়া তালিকায়। এছাড়া নির্বাচন কমিশন যাঁদের ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত করেছে, তাদের নাম বাদ পড়বে। 

যদি আপনার নাম না থাকে ? 

এবার আপনার  নাম কোনও কারণে নেই এই তালিকায়। প্রথমেই ভাবুন , আপনি কি ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন? আপনি ডুপ্লিকেট ভোটার নন তো? এসব যদি না-হয়, অথচ যদি আপনার নাম না থাকে, তাহলে কী করবেন আপনি, চলুন জেনে নিই।

নির্বাচন কমিশনের voters.eci.gov.in এবং  wbceo.wb.gov.in ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ECINET অ্য়াপেও এই তালিকা দেখা যাবে। এছাড়া BLO-র কাছ থেকেও আপনি জানতে পারবেন, খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। আটটা স্বীকৃত রাজনৈতিক দলকেও খসড়া ভোটার তালিকার সফট কপি দেওয়া হবে। সেখান থেকেও জেনে নিতে পারেন, আপনার নাম খসড়া তালিকায় আছে কিনা। এবার সেখানে যদি আপনার নাম না পান সেখানে, ফর্ম ৬-এর অ্যানেক্সার ৪ ফিলআপ করে জমা দিতে হবে। 

আগামী ষোলো তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। সেখানে যদি আপনার বা পরিবারের কারও নাম না থাকে, তাহলে এই পদ্ধতি মেনে নিন। 

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget