এক্সপ্লোর

West Bengal SIR: SIR-শুনানির মধ্যেই আচমকা স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর বাড়িতে রাসবিহারী কেন্দ্রের BLO- রা

Bengal SIR Row: SIR শুনানির মধ্যেই আচমকা স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে রাসবিহারী কেন্দ্রের BLO- রা। স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর বাড়িতে BLO- দের সঙ্গে ERO, AERO- রাও গিয়েছেন বলে খবর।

ঝিলম করঞ্জাই, কলকাতা : স্বরাষ্ট্রসচিবের বাসভবনে রাসবিহারী কেন্দ্রের BLO-রা। সোমবার সন্ধে ৬টা ৪০ মিনিট নাগাদ স্বরাষ্ট্রসচিবের বাড়িতে যান BLO-রা। SIR-শুনানির মধ্যেই আচমকা স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে যান রাসবিহারী কেন্দ্রের BLO- রা। স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর বাড়িতে BLO- দের সঙ্গে ERO, AERO- রাও গিয়েছেন বলে খবর। এনুমারেশন ফর্মের কিছু ত্রুটি সংশোধনের জন্যই স্বরাষ্ট্রসচিবের বাড়িতে গিয়েছেন BLO- রা, এমনটাই খবর সূত্রের। স্বরাষ্ট্রসচিবের বাড়িতে লেক স্কুল ফর গার্লসের ERO, AERO, BLO- রা গিয়েছেন বলে খবর সূত্রের। 

রাসবিহারী বিধানসভা কেন্দ্র, ১৬০ নম্বর, তার যে নির্দিষ্ট পার্ট নম্বর রয়েছে, তার অনুযায়ী আজ লেক স্কুল ফর গার্লসে এসআইআর- এর শুনানি হচ্ছিল। যাঁদের নোটিস পাঠানো হয়েছে, তাঁদের শুনানি চলছিল। বিকেলে সেই প্রক্রিয়া শেষ হয়। সূত্রের খবর, সন্ধে ৬টা ৪০ মিনিট নাগাদ স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর বাসভবনে আসেন BLO, ERO, AERO- রা। সকালেই নন্দিনী চক্রবর্তীর সঙ্গে তাঁদের কথা হয়েছিল। তিনিই সময় দিয়েছিলেন সন্ধেবেলা আসার। সেই মতোই আসেন আধিকারিকরা। মিনিট ৭-৮ ছিলেন তাঁরা। এনুমারেশন ফর্মের কিছু ত্রুটি সংশোধনের জন্যই স্বরাষ্ট্রসচিবের বাসভবনে আসেন আধিকারিকরা, এমনটাই খবর সূত্রের। 

এনুমারেশন ফর্মের যে সমস্ত ত্রুটি বিচ্যুতির জন্য নন্দিনী চক্রবর্তীকে নোটিস পাঠানো হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করে দ্রুত স্বরাষ্ট্রসচিবের বাড়ি থেকে বেরিয়ে যান BLO, ERO, AERO- রা। এসআইআর শুনানির জন্য নন্দিনী চক্রবর্তীকে নোটিস পাঠানো হয়েছিল। ফর্মে যা ত্রুটি, বিচ্যুতি ছিল, সেই সম্পর্কে তথ্য জানতেই BLO, ERO, AERO- রা স্বরাষ্ট্রসচিবের বাড়িতে এসেছিলেন বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। এসআইআর- এর যে ফর্ম নন্দিনী চক্রবর্তী পূরণ করেছিলেন, তা সম্পূর্ণ ছিল না, ২০০২ সালের তথ্যের ক্ষেত্রেও কিছু ত্রুটি ছিল। আর এইসব সমস্যা সংক্রান্ত তথ্য জানতেই স্বরাষ্ট্রসচিবের বাসভবনে এসেছিলেন আধিকারিকরা, এমনটাই খবর সূত্রের। 

SIR-এর খসড়া তালিকা প্রকাশের পর শনিবার সকাল থেকে শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে শুনানিতে ডাকা হবে ৩২ লক্ষ ভোটারকে। খসড়া তালিকা প্রকাশের ১১ দিনের মাথায়, শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR-এর শুনানি। নো ম্যাপিংয়ে থাকা ভোটারদের প্রথমে ডাকা হচ্ছে। ২০০২-র তালিকায় যাঁদের যোগসূত্র মেলেনি, তাঁদেরকেই প্রথমে ডাকা হচ্ছে। এছাড়া যাঁদের নামের বানান ভুল রয়েছে, ডাকা হচ্ছে তাঁদেরকেও। শুনানির শেষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget