এক্সপ্লোর

West Bengal SIR: 'জামাই বাংলাদেশী নয়' তবুও SIR ফর্মে শ্বশুরই হলেন বাবা ! দিলেন আজব যুক্তি

যদিও দাবি, তিনি ভারতীয়ই। বাংলাদেশী নন। শ্বশুরেরও দাবি, জামাই বাংলাদেশের নাগরিক নয়। সে এদেশেরই। তাহলে কেন শ্বশুরকে বাবা সাজাতে হল? 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  ভোটার কার্ডের জন্য কেউ খুড়শ্বশুরকে বানিয়েছেন বাবা, কেউ বাড়ির মালিককে। প্রতিবেশীকে বাবা পরিচয় দিয়ে শুধু ভোটার কার্ডই নয়, আধার কার্ড এমনকী আবাস যোজনায় ঘর পেয়ে যাওয়ার পর্যন্ত অভিযোগ উঠল বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে! আর এই এসআইআর আবহে এবার শ্বশুরকে বাবা বাবা বানিয়ে দিল নিজের জামাই। অর্থাৎ নিজের স্ত্রীর বাবাকেই নিজের জন্মদাতা পরিচয় দিয়েছেন যুবক। তাঁর যদিও দাবি, তিনি ভারতীয়ই। বাংলাদেশী নন। শ্বশুরেরও দাবি, জামাই বাংলাদেশের নাগরিক নয়। সে এদেশেরই। তাহলে কেন শ্বশুরকে বাবা সাজাতে হল? 

 শ্বশুরকে 'বাবা' বানিয়ে পরিচয়পত্র তৈরি করার অভিযোগ উঠেছে সন্দেশখালির আবদার শুকুর মোল্লার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকের বেড়মজুরে শ্বশুরকে 'বাবা' বানিয়ে এনুমারেশন ফর্ম ফিল - আপও নাকি করেছেন  এই শুকুর মোল্লা। অভিযুক্ত ওই যুবকের দাবি, তিনি বাংলাদেশী নন, এপার বাংলারই। কিন্তু তার বাবা-মা  নেই। তাই নাকি, শ্বশুরকেই  বাবা সাজিয়ে ফর্ম ফিল - আপ করেছেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত যুবকের শ্বশুর আব্দুর রহিম মোল্লারও দাবি, জামাই বাংলাদেশি নন। বাবা-মা কেউ না থাকায়, পঞ্চায়েতের সঙ্গে কথা বলেই এনুমারেশন ফর্মে বাবার জায়গায় তাঁর নাম লেখা হয়েছে।

এ নিয়ে তৃণমূলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, বসিরহাটের সন্দেশখালিতে রোহিঙ্গা বাংলাদেশি জঙ্গিদের আস্তানা। তাদেরকে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি মিথ্যা অভিযোগ করছে। তৃণমূলের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র।  

এর আগেও এসআইআর-এর এনুমারেশন ফর্মে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি দু'নম্বর ব্লকের বেড়মজুরেই ভোটার তালিকায় নাম-থাকা নুর ইসলাম মোল্লা নামে এক ব্যক্তি আদতে বাংলাদেশের নাগরিক বলে অভিযোগ ওঠে । কিন্তু স্থানীয় সূত্রে দাবি, তাঁর বাবার নামের জায়গায় যে মস্তবার মোল্লার নাম আছে, তিনি আদতে তাঁর শ্বশুর। অভিযোগ, এনুমারেশন ফর্মেও শ্বশুরকে বাবা দেখিয়ে তিনি ফিল আপ করেছেন ! অন্যদিকে মস্তবার মোল্লা স্বীকার করে নিয়েছেন নুর ইসলাম মোল্লা তাঁর ছেলে নন। তাহলে কীসের ভিত্তিতে সন্দেশখালিতে এভাবে বারবার শ্বশুরকে বাবা সাজিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করা চলছে ? সন্দেশখালির আনাচে-কানাচে একাধিক বাংলাদেশি বসবাস করছেন এবং তাঁরা যে অনুপ্রবেশ করে এসেছেন, তাও স্বীকার করেছেন। SIR আবহে একদিকে যখন বাংলাদেশে ফিরে যাচ্ছেন শয়ে শয়ে মানুষ, তখনও রাজ্যের বিভিন্ন জায়গায় বহালতবিওতে বাংলাদেশিরা থেকে যাচ্ছেন কীভাবে? প্রশ্ন উঠছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget