এক্সপ্লোর

SSC Result : এই সপ্তাহেই SSC-র প্রথম পর্যায়ের ফলাফল! জানা গেল সম্ভাব্য দিন, কবে ইন্টারভিউ?

OMR-এর স্ক্যানড ইমেজ প্যানেলের মেয়াদ শেষের পর ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। নতুন নিয়ম অনুসারে,  শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর যোগ করা হবে ইন্টারভিউর আগে। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পুজোর আগেই নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন।
  • আগামী শুক্রবার SSC-র প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশের সম্ভাবনা।
  • নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম-দশমের ফল, ওএমআর ১০ বছর সংরক্ষিত।
  • শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ নম্বর যোগ, ইন্টারভিউয়ের পর নথি পরীক্ষা।

নিয়োগ দুর্নীতি  বিতর্ক তখন তুঙ্গে। যোগ্য - অযোগ্য তরজার মধ্য়েই পুজোর আগেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী শুক্রবার বেরোতে পারে প্রথম পর্যায়ের ফলাফল। সূত্রের খবর,  আগে একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশ করবে SSC, তারপর নবম-দশমের। যদিও প্রথমে নবম-দশমের পরীক্ষা নিয়েছিল কমিশন। শোনা যাচ্ছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ হতে পারে নবম দশমের। OMR-এর স্ক্যানড ইমেজ প্যানেলের মেয়াদ শেষের পর ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। নতুন নিয়ম অনুসারে,  শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর যোগ করা হবে ইন্টারভিউর আগে। 

নিয়োগে ব্য়াপক দুর্নীতির জেরে বাতিল হয় যায় SSC-র ২০১৬ সালের গোটা প্যানেল। তুঙ্গে ওঠে যোগ্য - অযোগ্য তরজা। নিজেদের যোগ্য দাবি করে পথে নামেন হাজার হাজার চাকরিহারা শিক্ষক। তারই মধ্যে আদালতের নির্দেশে নতুন ভাবে পরীক্ষা নেওয়ার তোরজোর শুরু হয়। যোগ্য হয়ে এত বছর চাকরি করার পর কেন আবার নিজেদের প্রমাণ করতে পরীক্ষায় বসতে হবে, প্রশ্ন তুলে আরও পারদ চড়ে আন্দোলনের। এই আবহেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট পরীক্ষার পরও স্পষ্ট জানিয়ে দেয়, SSC-র রেজাল্ট বেরোনোর পরও 'দাগি'দের ওপর নজর থাকবে। কোনও দাগি প্রার্থী ছাঁকনি গলে চাকরি পেল কিনা, তা নজর রাখা হবে।                        

আদালতের নির্দেশে ৯ বছর পর গত সেপ্টেম্বরের ৭ তারিখ নবম-দশম এবং ১৪ তারিখ একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। নবম-দশমের ক্ষেত্রে শূন্য়পদ ছিল ২৩ হাজার ২১২টি। অন্যদিকে, একাদশ-দ্বাদশ শ্রেণিতে শূন্যপদ ছিল ১২ হাজার ৫১৪টি । SSC সূত্র খবর, দু'টি পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্য়া ছিল প্রায় ৫ লাখ ২৫ হাজার। কমিশনের দেওয়া তথ্য অনুসারে, ৯১ শতাংশ আবেদনকারী পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।  ভিনরাজ্য থেকে আসা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১ হাজারের বেশি। তারপর থেকেই লক্ষ লক্ষ মানুষের নজর পরীক্ষার আসন্ন ফলের দিকে।                           

কবে ইন্টারভিউ? 

স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর,  ফলাফল বেরনোর পর অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ পর্ব হবে। ইন্টারভিউর আগে নথি পরীক্ষা হবে SSC-র কেন্দ্রীয় কার্যালয়ে। প্রতি ১০০ শূন্যপদ পিছু ১৬০ জনকে ডাকা হবে ইন্টারভিউ পর্বে। 

 

 

সেরা শিরোনাম

TMC News: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
BJP News: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Cyclone Akvan : দুর্বল হলেও দুর্যোগ চালাবে আকভান, ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট, বাতিল উড়ান-ট্রেন
দুর্বল হলেও দুর্যোগ চালাবে আকভান, ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট, বাতিল উড়ান-ট্রেন

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget