এক্সপ্লোর

Election Commission: ERO, AERO-দের বিরুদ্ধে আংশিক ব্যবস্থা, FIR-এর জন্য সময় চাইল রাজ্য!

১ ডেটা এন্ট্রি অফিসারকে সাসপেন্ড এবং তাঁর বিরুদ্ধে FIR হয়েছে। ২ ERO, ২ AERO-কে সাসপেন্ড করা হলেও FIR করা হয়নি।

রুমা পাল, কলকাতা: প্রথমে চিঠি। তারপর সময় বেঁধে দিয়ে ফের চিঠি। এরপর সটান দিল্লিতে তলব। চাপানউতোরের পারদ চড়তে চড়তে সপ্তমে পৌঁছেছিল। অবশেষে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে ২ WBCS অফিসার-সহ চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে বৃহস্পতিবারই ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার। তবে পুরো নয়, আংশিক। নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল, পুরোপুরি তা পালন করেনি নবান্ন। 

নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল, চার সরকারি অফিসারকে সাসপেন্ড ও তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করতে হবে। সূত্রের দাবি, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে- চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তবে কমিশন FIR দায়েরের নির্দেশ দিলেও, তা করেনি রাজ্য সরকার। 

তবে এবার ERO, AERO-দের বিরুদ্ধে আংশিক ব্যবস্থা, FIR-এর জন্য সময় চাইল রাজ্য। ২ ERO, ২ AERO-র বিরুদ্ধে FIR-এর জন্য সময় চাইল রাজ্য, খবর কমিশন সূত্রে। কমিশনকে পাঠানো চিঠিতে সময় চেয়েছে রাজ্য, খবর কমিশন সূত্রে। কমিশনের নির্দেশে ২ ERO, ২ AERO-কে সাসপেন্ড। ১ ডেটা এন্ট্রি অফিসারকে সাসপেন্ড এবং তাঁর বিরুদ্ধে FIR হয়েছে। ২ ERO, ২ AERO-কে সাসপেন্ড করা হলেও FIR করা হয়নি।               

এর আগে ২ জন WBCS অফিসার-সহ চারজন সরকারি আধিকারিকের পাশাপাশি ময়নার এক ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও FIR এবং সাসপেনশনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সূত্রের দাবি, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে- এই ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড ও তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। 

এদিকে, ভোটার তালিকায় গরমিলের অভিযোগে যে চারজন সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হল, তাঁরা হলেন- বারুইপুর পূর্বের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO দেবোত্তম দত্ত চৌধুরী,
অ্যাসিস্টেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা AERO তথাগত মণ্ডল এবং ময়নার ERO বিপ্লব সরকার ও AERO সুদীপ্ত দাস। এই চারজনের মধ্যে ছিলেন ২ জন WBCS অফিসার।                       

মুখ্যসচিবকে পাঠানো নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা বলা হয়েছিল- এই ৪ জন সরকারি অফিসার ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন। তাঁরা শুধুমাত্র ERO কিংবা AERO হিসেবে দায়িত্ব পালনেই ব্যর্থ হননি, অন্যের হাতে 'লগ ইন' সংক্রান্ত তথ্য তুলে দিয়ে ডেটা সুরক্ষা নীতিও লঙ্ঘন করেছেন।

সেরা শিরোনাম

Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget