এক্সপ্লোর

RG Kar Issue: 'পুলিশকে বলব, সহযোগিতা করুন, আমরা ভাঙতে নয়, গড়তে এসেছি', নবান্ন অভিযান নিয়ে আর্জি ছাত্র সমাজের

West Bengal Student Association Nabannya Abhijaan: আজ সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়, স্বতঃস্ফূর্তভাবে ছাত্রসমাজ পা বাড়াতে চলেছে আগামীকাল।

কলকাতা: আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। আজ একটি সাংবাদিক সম্মেলন করে ছাত্রদের তরফ থেকে জানানো হয়, এই আন্দোলনের কোনও রাজনৈতিক রং নেই। বারে বারেই আবেদন করা হয় এই আন্দোলনকে শান্তিপূর্ণ রাখতে ও ছাত্রসমাজের বাইরে কোনও রাজনৈতিক দলকেই এই আন্দোলনে যোগদান না করতে। বাংলায় যে পরিস্থিতি আছে, সেখানে গণ আন্দোলন গুরুত্বপূর্ণ, এই বার্তাও দেওয়া হয় আজ। কী হতে চলেছে আগামীকাল নবান্ন অভিযানের রূপরেখা? এই সাংবাদিক সম্মেলন থেকেই তা আজ স্পষ্ট করে দেওয়া হল। 

আজ সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়, স্বতঃস্ফূর্তভাবে ছাত্রসমাজ পা বাড়াতে চলেছে আগামীকাল। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দুপুর দুটোর সময় নবান্ন অভিযান হবে। হাওড়া স্টেশন, হাওড়া ব্রীজ, বেলেপোল, সাঁতরাগাছি, ফোর্ট উইলিয়ামের দিক থেকে নবান্নমুখী হওয়া যাবে। এছাড়া শর্ট কার্ট পথে যেতে পারেন নিজেদের মতো করেও। পুলিশ পথ আটকালে দাঁঁড়িয়ে যেতে অনুরো করা হচ্ছে ছাত্রদের। কোনও হিংসা নয়, পুলিশকে আবেদন করার কথাই বলা হচ্ছে। ছাত্রদের বিশ্বাস, প্রচুর মানুষ থাকলে পুলিশ ঠিকই রাস্তা ছেড়ে দেবে। নবান্নের কাছে চলে গেলেও, নবান্নে না ঢোকার অনুরোধ করা হচ্ছে। নবান্ন ঘিরে ধরে দাঁড়িয়ে, কেবল 'দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ' এবং 'We Want Justice' এই দুটি স্লোগানিং করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর বাইরে কোনও স্লোগান তোলার বাইরে কোনও জিনিসে আঘাত না করার কথা বলা হচ্ছে। ছাত্রসমাজের বার্তা, 'আমরা ভাঙতে নয়, গড়তে এসেছি। কোনও টিয়ার গ্যাস বা জলকামান ছাড়াই যে একটা আন্দোলন করা যায়, সেটাই দেখাতে চায় এই ছাত্রসমাজ, এমন বার্তাই দেওয়া হচ্ছে।'

ছাত্রসমাজ পুলিশের কাছে সহযোগিতার অনুরোধ জানিয়েছে। আগামীকাল যেহেতু একটি পরীক্ষা রয়েছে, তাই ছাত্রসমাজের বার্তা, কোনও পরীক্ষার্থী বা অ্যাম্বুল্যান্সের পথ ছাত্রসমাজ আটকাবে না।' পাশাপাশি ছাত্রসমাজের তরফ থেকে এই আন্দোলনের সঙ্গে বাংলাদেশের তুলনা টানতে নিষেধ করা হয়েছে। তাঁদের কথায়, পশ্চিমবঙ্গের ছাত্রসমাজ যথেষ্ট অনুভবী। তাই কেবল ছাত্ররাই স্বতঃস্ফুর্তভাবে পথে নামবে।

 

আরও পড়ুন: Sohini Sarkar: মা হব? এই দেশে সন্তানকে রেখে যাব? পারব না: সোহিনী

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget