এক্সপ্লোর

WB Tab Scam: জেলায় জেলায় ট্যাব 'কেলেঙ্কারি', তদন্তের দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের, 'কীভাবে বাইরে গেল OTP? ..'

West Bengal Tab Scam: 'ভুয়ো অ্যাকাউন্টে পড়ুয়াদের ট্যাবের টাকা চলে যাচ্ছে' ! তদন্তের দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের

কলকাতা: জেলায় জেলায় ট্যাব 'কেলেঙ্কারি', তদন্ত দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের। 'ভুয়ো অ্যাকাউন্টে পড়ুয়াদের ট্যাবের টাকা চলে যাচ্ছে, সাইবার ক্রাইম শাখা তদন্ত করুক', দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের। 'সরকারি পোর্টাল থেকে কীভাবে বাইরে গেল ওটিপি? ঘটনায় সাইবার-তদন্ত না হয়ে, নিরীহ প্রধান শিক্ষকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে', নেপথ্যে বৃহত্তর চক্র রয়েছে, অভিযোগ প্রধান শিক্ষকদের সংগঠনের।


WB Tab Scam: জেলায় জেলায় ট্যাব 'কেলেঙ্কারি', তদন্তের দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের, 'কীভাবে বাইরে গেল OTP? ..

 মালদা ও উত্তর ২৪ পরগনায় ট্যাব-কেলেঙ্কারির অভিযোগ।  মালদার ৩ স্কুলে একাদশ-দ্বাদশের ১৫০ পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে! বনগাঁয় দুই স্কুলের ২৮ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেইনি ট্যাবের টাকা।স্কুল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ।বনগাঁয় ট্যাবের টাকা আসেনি অনেক ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে । সমস্যায় ছাত্রছাত্রীরা , থানায় অভিযোগ জানাল স্কুল কর্তৃপক্ষ। উত্তর ২৪ পরগনার বনগাঁর কবি কেশব লাল বিদ্যাপীঠের একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণীর ২২ জন ছাত্র ছাত্রী একাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। তাদের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন হয়েছে কি করে সেটা নিয়ে সংশয়ে রয়েছে স্কুল কর্তৃপক্ষ। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সমস্যার সমাধানের জন্য বনগাঁ থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছে স্কুলের তরফ থেকে। 

আরও পড়ুন, ২২ জেলায় পেট্রোলের দরে বদল ! আজ জ্বালানি ভরাতে খরচ কত কলকাতায় ?

বনগাঁ শক্তিগড় হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৬ জন ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি । তাদেরও অ্যাকাউন্ট নাম্বার গুলি পরিবর্তন হয়ে গিয়েছে । এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ থানার দ্বারস্থ হয়েছে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুলের কিছু ছাত্র ছাত্রীর একাউন্টে ট্যাবের টাকা আসেনি । অ্যাকাউন্টে নাম্বার পরিবর্তন হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে । দ্রুত সমাধানের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে মেল করা হয়েছে ,  ডি আই অফিসে ও থানায় লিখিতভাবে জানিয়েছেন বলে দাবি করেছেন। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা না পেয়ে সমস্যা শিকার । অনলাইনে ক্লাস করতে সমস্যা হচ্ছে । নিজেদের সমর্থ্য নেই ট্যাব কেনার । দ্রুত যাতে সমাধান হয় যাতে তারা ট্যাবের টাকা পায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে ছাত্র-ছাত্রীরা । পুলিশ সূত্রে খবর কি করে অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন হয়ে গেল লিখিত অভিযোগ পাওয়ার পরে সেটাকে খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
Kolkata News: ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
Koustav Bagchi: 'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?
'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?

ভিডিও

Farakka Landslide: নিউ ফরাক্কা জংশনের কাছে লাইনে ধস, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি, শুরু ট্রায়াল রান
Pakistan Spy Arrested: পিংলায় পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA
Jadavpur BJP Attacks: যাদবপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Kerala Road Accident: কেরলে পথ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু
Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget