এক্সপ্লোর

Tajpur Flood : পূর্ণিমার কটালে উত্তাল সমুদ্র, প্রবল বেগে জল ঢুকছে তাজপুরের পথে-ঘাটে

ফুঁসছে সমুদ্র। জলের তোড়ে ভাসছে  তাজপুর যাওয়ার রাস্তা, মেরিন ড্রাইভ।  রাস্তার ওপর দিয়ে জল বইছে প্রবল বেগে।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : বুধবার গুরুপূর্ণিমা ( Guru Purnima 2022) । ভরা বর্ষার মরসুম। পূর্ণিমার কটালে উত্তাল হয়েছে সমুদ্র।  সকাল থেকে সমুদ্রে শুরু হয়েছে জলোচ্ছ্বাস ( High Tide ) । তাজপুর যাওয়ার রাস্তা, মেরিন ড্রাইভ সবই জলের তলায়। হু হু করে ঢুকছে জল। পূর্বের অভিজ্ঞতা থেকে প্রমাদ গুণছেন এলাকাবাসী। আবার সমুদ্রের জল সব ভাসিয়ে দেবে না তো ! গত দু বছর একের পর এক ঝড়ের ধাক্কা সয়েছে সৈকত এলাকাগুলি। 

 জল ঢুকতে শুরু করেছে গ্রামে
পূর্ব মেদিনীপুরের  ( West  Midnapore ) শঙ্করপুর, দিঘা, তাজপুর, উদয়পুরে এ সময় বহু পর্যটকই ভিড় জমান। ফুঁসছে সমুদ্র। জলের তোড়ে ভাসছে  তাজপুর ( Tajpur ) যাওয়ার রাস্তা, মেরিন ড্রাইভ।  রাস্তার ওপর দিয়ে জল বইছে প্রবল বেগে। জল ঢুকতে শুরু করেছে গ্রামেও। 

আরও পড়ুন : 

নিম্নচাপ তৈরি, ভারী বর্ষণ? কলকাতা কি ভাসবে?

আতঙ্কিত এলাকাবাসী
কটালে জল আর কতটা বাড়বে, সেই ভেবে আতঙ্কিত এলাকাবাসী। মত্‍স্যমন্ত্রী ও স্থানীয় বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, '' একটি পয়েন্ট দিয়ে জল ঢুকছে গ্রামে। সেচ দফতরকে বলা হয়েছে ব্যবস্থা নিতে। তেমন পরিস্থিতি হলে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত''। 

সুস্পষ্ট নিম্নচাপ ( Depression )  তৈরি ওড়িশা উপকূলের কাছে
অন্যদিকে, দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে  সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। তার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্ক উপকূলবর্তী এলাকা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনের তরফ থেকে মাইকের মাধ্যমে সতর্ক করা শুরু হয়েছে নামখানা ও মৌসুনি দ্বীপে । পাশাপাশি কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ পাথরপ্রতিমা থেকে যে সমস্ত ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে ভেসেছে, তাদের  অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে ।  ১৩ ও ১৪ তারিখ সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করার হয়েছে। 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget