এক্সপ্লোর

West Bengal Top News: মুর্শিদাবাদে গঙ্গার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ঘূর্ণাবর্তের জেরে কি উলট পুরাণ? --রাজ্যের সেরা ৫ শিরোনাম

মুর্শিদাবাদে গঙ্গার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ঘূর্ণাবর্তের জেরে কি উলট পুরাণ? --রাজ্যের সেরা ৫ শিরোনাম

'ভাঙন রোধে টাকা দিচ্ছে না কেন্দ্র', মুর্শিদাবাদে সরব মুখ্যমন্ত্রী
ভয়ঙ্কর ভাঙনে টালমাটাল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। একটু একটু করে এগিয়ে আসছে গঙ্গা। গিলে খাচ্ছে জমি বাড়ি। সেই ভাঙন কবলিত এলাকাই আজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বললেন, 'বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। ভাঙন নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নিচ্ছে না। ভাঙন রোধে টাকা দিচ্ছে না কেন্দ্র।’ তাঁর অভিযোগ, 'ওরা হিংসা, কুৎসা নিয়ে মাথা ঘামায়।’গত কাল মালদার পর এদিন মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী বলেন, 'ভাঙন মোকাবিলা কেন্দ্রের বিষয়, রাজ্যের বিষয় নয়। ফরাক্কা ব্যারাজ নিয়ে সাহায্য় করেনি কেন্দ্র। ওরা হিংসা, কুৎসা নিয়ে মাথা ঘামায়।’ এর পরই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে ফের সরব হতে শোনা যায় তাঁকে। বলেন, '১০০ দিন ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ওবিসি স্কলারশিপের টাকাও বন্ধ করে দিয়েছে। ফরাক্কা ব্যারাজে ড্রেজিং করে না, পলি জমে গিয়েছে।'

ঘূর্ণাবর্তের জের...
শনিবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। কিন্তু তার প্রভাবে শুক্রবার কোনও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বরং শুক্র থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশ কমই দক্ষিণবঙ্গে।  ফলে এই কদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে তাপমাত্রা যেটুকু কমেছিল, তা আবার তিন থেকে পাঁচ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। 

ক্ষুব্ধ মানস ভুঁইয়া...
আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজিত সরকারি অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে না পেয়ে চটে গেলেন মন্ত্রী মানস ভুঁইয়া। মঞ্চ থেকেই উগরে দিলেন ক্ষোভ ! কেন এমন হল ? তার অনুসন্ধান করতে বললেন জেলাশাসককে। এই ঘটনায় আদিবাসী আবেগ উস্কে আক্রমণ শানিয়েছে বিজেপি।  

বিজেপি নেতার শেষকৃত্য
গভীর রাতে আলিপুর কমান্ড হাসপাতাল থেকে বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার কফিনবন্দি দেহ আনা হয় ময়নার বাকচায়। রাত থেকেই গ্রামে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আজই হবে বিজেপি নেতার শেষকৃত্য। এখনও সিবিআই তদন্তের দাবি অনড় রয়েছে বিজেপি নেতার পরিবার। রাজ্য পুলিশ সক্রিয় হলে খুন হতে না বলে দাবি করেছে পরিবার। বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব গ্রামবাসীরা। 

নোবেলজয়ীকে 'অপমানের' প্রতিবাদ...
বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে নোবেলজয়ী অর্মত্য সেনকে অসম্মান করার অভিযোগ। প্রতিবাদে মিছিল করল সামাজিক মর্যাদা রক্ষা কমিটি। মিছিলে সামিল হন অধ্যাপক, আশ্রমিক, চিকিৎসক, দিনমজুর সহ বীরভূমের বিভিন্ন স্তরের মানুষ। প্রতীচী থেকে মিছিল শুরু হয়ে বিশ্বভারতীর প্রথম গেটে গিয়ে শেষ হয়। সেখানেই রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের আয়োজন করা হয়। এদিন প্রতীচীর সামনে মানববন্ধনও করেন তাঁরা।

আরও পড়ুন:অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন...
তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন...

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget