এক্সপ্লোর

West Bengal Top News : খালি হাতে ফিরলেন মুকুল, ফের এক করোনা আক্রান্তের মৃত্যু - রাজ্যের গুরুত্বপূর্ণ ৫ খবর

খালি হাতে ফিরলেন মুকুল ফের এক করোনা আক্রান্তের মৃত্যুআপাতত বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতুআরও খবর ...

খালি হাতে ফিরলেন মুকুল 

মিশন দিল্লি ব্যর্থ, ১২ দিনের মাথায় খালি হাতেই ফিরছেন মুকুল রায় ( Mukul Roy )। ১৭ এপ্রিল রাজধানীতে পা রেখেছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। সল্টলেকের বাড়ি থেকে তাঁর অন্তর্ধান নিয়ে তৈরি হয় চূড়ান্ত নাটকীয়তা। দিল্লিতে গিয়ে মুকুল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। দাবি করেছিলেন, কৈলাস বিজয়বর্গীয় ও অমিত শা-র সঙ্গে ফোনে কথা বলেছেন। জে পি নাড্ডার সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশও করেছিলেন মুকুল। কিন্তু কার্যক্ষেত্রে মুকুলের কোনও ইচ্ছাই পূরণ হয়নি। তাই ১১ দিন পর, দিল্লি থেকে খালি হাতে ফিরতে হচ্ছে মুকুল রায়কে। 

ফের এক করোনা আক্রান্তের মৃত্যু


রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু হল। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হল ৪ জনের। গতকাল বেলেঘাটা আইডি-তে মৃত্যু হয় কলেজ স্ট্রিটের বাসিন্দা বছর ষাটের মহিলার। হাসপাতাল সূত্রে খবর, ২৬ এপ্রিল বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়। ক্যান্সারের চিকিৎসা চলাকালীন করোনা ধরা পড়ে। লাইফ সাপোর্টে থাকাকালীন গতকাল মহিলার মৃত্যু হয়। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে ২৪ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এঁদের মধ্যে ১৭ জন রয়েছেন ICU-তে। 

আরও পড়ুন :

Bed Tea : ঘুম থেকে উঠেই চাই এক কাপ চা ? বিপদ নির্ঘাত !

আপাতত বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু

রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য আপাতত বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশ সূত্রে খবর, ফ্রান্স থেকে এসে পৌঁছয়নি সেতুর রোপ পরীক্ষার অত্যাধুনিক যন্ত্র। কলকাতা পুলিশের তরফে বিকল্প তারিখ দেওয়া হয়েছিল ৬ ও ৭ মে। কিন্তু ওই সময়ের মধ্যেও ফ্রান্স থেকে যন্ত আদৌ এসে পৌঁছবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেই কারণে এখনই বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু। 

কান্নায় ভেঙে পড়লেন সুকন্যা

আমি কিছু করিনি, ব্যবসা সংক্রান্ত কোনও তথ্য দিতে পারব না। ইডি-র জেরায় কান্নায় ভেঙে পড়ে দাবি করেছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল, খবর সূত্রের। ইডি সূত্রে খবর, বান্ধবীর শরীর খারাপ, তার সঙ্গে কথা বলতে চাই। কথা বলতে চাই তিহাড়ে বন্দি বাবার সঙ্গেও, দাবি করেন সুকন্যা। অনুব্রত-কন্যাকে ইডি-র তদন্তকারীরা জানান, তাঁদের হেফাজতে থাকাকালীন দেখা করা সম্ভব নয়। 

 দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস

সপ্তাহান্তে ফের মুড বদলাবে আবহাওয়া। আগামী পাঁচদিন রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। কলকাতায় আজ বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড় হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্পের সঙ্গে পশ্চিমা গরম হাওয়ার সংঘর্ষে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েই আবহাওয়ার এই রূপবদল।

আরও পড়ুন :

প্রবল গরমে ঘটে যেতে পারে বড় বিপদ ! এড়িয়ে চলতে হবে এই কাজগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget