এক্সপ্লোর

Weather Update: কালো মেঘে মুখ ভার আকাশের! সকাল থেকেই বারিধারা শহর থেকে জেলায়?

Weather Alert: হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: সকাল থেকে মেঘলা আকাশ, মুখ ভার আকাশের। ভোর থেকেই কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। তবে আজ রোদ্দুরের দেখা না-ও মিলতে পারে সারাদিনে, এমনটাই জানান হয়েছে। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতরের। 

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। জারি হয়েছে কমলা সতর্কতা। অতি বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোষ নদীর জলস্তর বেড়েছে। রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। 

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। দফায় দফায় কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ ছত্তিশগঢ়ের কাছে অবস্থান করছে। তা ক্রমশ এগোচ্ছে মধ্যপ্রদেশের দিকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। লাগাতার বৃষ্টির হাত ধরে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৫ দশমিক ২ ডিগ্রি। একইভাবে কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে ২৯ দশমিক ৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এই মুহুর্তে ৮৪ থেকে ৯৭ শতাংশ। 

মৌসম ভবনের তরফে জানান হয়েছে, মৌসুমী অক্ষরেখা পোরবন্দর আহমেদাবাদ উদয়পুর নারনাউল ও ফিরোজপুরের উপর অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট রাজস্থানের আরো কিছু অংশ। এবং হরিয়ানা পাঞ্জাবের বাকি অংশে ঢুকে পড়বে।। নিম্নচাপ ছত্তীসগড়ে অবস্থান করছে। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। এই নিম্নচাপ ক্রমশ মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়াও পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বঙ্গোপসাগরের ওপর। একটি উপকুল অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে কেরালা উপকূল পর্যন্ত। এই ৩ সিস্টেমের হাত ধরে এ রাজ্যে আপাতত অত্যন্ত সক্রিয় মৌসুমী বায়ু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget