এক্সপ্লোর

Weather Today: দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, ঝড়-বৃষ্টি-বজ্রপাতের কমলা সতর্কতা জারি

West Bengal Weather Alert: পূর্বাভাস মতোই রবিবার সকাল থেকেই মুখভার আকাশের। জেলায় জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু

কলকাতা: চৈত্রেই প্রবল দহনজ্বালায় হাঁসফাঁস অবস্থা ছিল দক্ষিণবঙ্গের। বেলা গড়ালেই সূর্যের তাপে যেন জৈষ্ঠ্যের গরম অনুভূত হচ্ছিল গাঙ্গেয় জেলাগুলিতে। এরই মধ্যে পূর্বাভাস মতোই রবিবার সকাল থেকেই মুখভার আকাশের। জেলায় জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। আকস্মিক বজ্রপাতের জেরে মৃত্যুও হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে আজ কালবৈশাখীর পূর্বাভাসের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। 

শুধু রবিবারেই নয় সপ্তাহের প্রথম দিনেও দুর্যোগের মেঘ থাকবে বলেই জানান হয়েছে হাওয়া অফিসের তরফে। সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই খবর।  বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে বলে জানান হয়েছে। 

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতে আজ  বৃষ্টি; শিলাবৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার,  জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনা বেশি। দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি। দমকা ঝড়ো হওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।

জেলায় জেলায় প্রাণহানি, ক্ষয়ক্ষতি

  • হুগলির তারকেশ্বরের পিয়াসাড়া এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির মধ্যেই বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এদিন  সকালে কৃষি জমিতে অন্যান্যদের সঙ্গে কাজে গিয়েছিলেন ওই যুবক। সেই সময় হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি। বজ্রপাতের সময় প্রায় অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 
  • উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার বর্ণবেড়িয়াতে নেপাল হালদার নামে এক কৃষক এদিন সকালে মাঠে কাজ করতে যান । সেখানেই বজ্রাঘাতে লুটিয়ে পড়েন তিনি পরবর্তীতে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে । মৃত নেপাল হালদারের বয়স ৩৮ বছর ।
  • সাময়িক ঝড়ে লন্ডভন্ড জামালপুরের একাধিক এলাকা। ঝড়ে উড়ে গিয়েছে একাধিক ঘরের চাল, ঝড়ের অস্থায়ী সেতু থেকে নীচে পড়ে যায় চারচাকা গাড়ি, ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি ও গাছ। এখনও পর্যন্ত ২ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে যান বিডিও জামালপুর ও অন্যান্য জনপ্রতিনিধিরা।
  • ধর্মতলায় মেট্রো মলের উপর বাজ পড়ে বিপত্তি, বাজ পড়ে ভেঙে গিয়েছে স্তম্ভের একাংশ। সেই ভাঙা অংশ উপর থেকে ছিটকে পড়ে রাস্তায়। অল্পের জন্য রক্ষা পান স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরা।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget