এক্সপ্লোর

Cyclone Alert: গভীর নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে! রাজ্যজুড়ে সতর্কতা জারি

West Bengal Cyclone Alert: প্রথমে অতি গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বঙ্গোপসাগরে (Bay Of Bengal) শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ (Depression)। শক্তিবৃদ্ধি করেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। তবে এটি ক্রমশ শক্তি বাড়িয়ে প্রথমে অতি গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হতে চলেছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস। গভীর নিম্নচাপের গতিপ্রকৃতি দেখেই এই আশঙ্কা করা হচ্ছে। 

তবে আজ কলকাতায় বৃষ্টি হলেও তার পরিমাণ খুব বেশি নয়। সর্বাধিক ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। তবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজ ভারী এবং আগামীকাল অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। গভীর নিম্নচাপ আপাতত পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে ৪৬০ কিলোমিটার দূরে সমুদ্র পৃষ্ঠে অবস্থিত। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে এর সম্ভাব্য ল্যান্ড ফল বাংলাদেশের খেপু পাড়া উপকূলে হতে চলেছে বলে এখনও পর্যন্ত উপগ্রহ চিত্রে প্রকাশিত হয়েছে। এও জানান হয়েছে, এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় এর সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে। অর্থাৎ ঘূর্ণিঝড় হলেও তা খুব শক্তিশালী হবে না বলেই এখনও পর্যন্ত মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। 

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ১৮ তারিখ অর্থাৎ শনিবার খুব ভোরে এটির ল্যান্ড ফলের সম্ভাবনা আছে। এর জেরে দক্ষিণবঙ্গের উপকূল ও লাগোয়া একাধিক জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টি। সুন্দরবন লাগোয়া এলাকায় আজ বিকেল থেকে শনিবার বেলা পর্যন্ত ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।             

আরও পড়ুন, অতি গভীর নিম্নচাপের জের, কলকাতা-সহ একাধিক জেলায় আজ থেকেই প্রবল বৃষ্টি?

অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান। .

এদিন ইডেনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আছে। ম্যাচ চলাকালীন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মাঝে মাঝে ম্যাচে বিঘ্ন ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।                                                    

সেরা শিরোনাম

West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Cyclone threat to Odisha: লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget