এক্সপ্লোর

Weather: অতি গভীর নিম্নচাপের জের, কলকাতা-সহ একাধিক জেলায় আজ থেকেই প্রবল বৃষ্টি?

Weather Today:আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতা (Kolkata) সহ উপকূল ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ। বেলা যত বাড়বে বৃষ্টির (Rain) সম্ভাবনা ততই বাড়বে। দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ইডেনে (Eden Gardens) বিশ্বকাপের (World Cup) সেমিফাইনাল (Semi Final) ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।  
 
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর তা গতি পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে। আগামীকাল অর্থাৎ ১৭ নভেম্বর সকালে এটি ভুবনেশ্বরের কাছাকাছি ওড়িশা উপকূলে অবস্থান করবে। এরপর উপকূল বরাবর বাংলাদেশের দিকে এগোবে। শনিবার বিকেল অথবা সন্ধ্যের দিকে এটি বাংলাদেশের সুন্দরবন এলাকার পাথরঘাটা মাথাবেড়িয়া দিয়ে বরিশালের অভিমুখে যাবে। এর প্রভাবে ১৬ থেকে ১৮ নভেম্বর মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আজ সকালের দিকে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে উপকূল সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া, বিকেলের দিকে এই ঝড়ো হাওয়ার গতিবেগ বাড়তে পারে। ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে রাজ্যের উপকূলের জেলাগুলিতে। 

বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর উত্তর ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং নদিয়াতে।

আরও পড়ুন, জেলে মোবাইল ফোনের জন্য বারবার বায়না জ্যোতিপ্রিয়র

শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়। শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

কলকাতায় আজ মেঘলা আকাশ। আজ দুপুর থেকে কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রাতে যত বাড়বে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুক্রবারও মেঘলা আকাশ ও দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯০ শতাংশ।

সেরা শিরোনাম

Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget