এক্সপ্লোর

Cyclone Updates: ঘূর্ণিঝড়ের চরম প্রভাব কালীপুজোর আগেই, কবে থেকে দুর্যোগের শুরু? বড় আপডেট

Cyclone Effect in West Bengal: সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সামনেই কালীপুজো। তার আগেই দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। দীপাবলির আগে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। কালীপুজোর আগে দুর্যোগের ভ্রুকুটি, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। 

আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় বলেন, এখন এটা একটা ঘুর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে মূলত আন্দামান সাগরের কাছে এই জায়গায়। আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। মূলত পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। পশ্চিম উত্তর পশ্চিমে এগোবে। ২২ তারিখ ডিপ্রেশনে পরিণত হতে পারে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। ২৩ তারিখ ঘূর্ণিঝড়ে ঘনীভূত হতে পারে। ২৪ তারিখ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোবে। সমুদ্রে ১১০ থেকে ১২০ কিমি হাওয়া বইবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। 

আবহবিদ এও বলেন, আন্দামান সাগরের কাছে যে ঘূর্ণাবর্ত টি রয়েছে আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে রূপান্তরিত হবে। ২২ তারিখে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। ২৩ তারিখ শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপান্তরিত হবে। ২৪ তারিখ সকালে পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলের কাছে আসবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, এখন এটি ঘূর্ণাবর্তের হিসেবে অবস্থান করছে। যা রয়েছে আন্দামান সাগরের কাছে। আগামী ২৪ ঘণ্টায় এর তীব্রতা বেড়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। প্রাথমিকভাবে এর অভিমুখ উত্তর-পশ্চিমে থাকার সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে। শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় ও উপকূলবর্তী জেলাগুলিতে।


সোমবার থেকে উত্তাল থাকবে সমুদ্র। নিরাপত্তার কারণে ওই দিন থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের
সম্পূর্ণভাবে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

ওড়িশা ও পূর্ব মেদিনীপুরে ঘূর্ণঝড়ের সর্বাধিক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। ঘূর্ণঝড়ের পূর্বাভাস থাকায় আগাম সতর্ক করা হয়েছে প্রশাসনকে। কোন কোন উপকূলবর্তী এলাকায় বেশি ক্ষয় ক্ষতি হতে পারে সেই বিষয়ে জানানো হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget