এক্সপ্লোর

West Bengal Weather : গভীর নিম্নচাপ ! এদিন থেকেই প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা, নবমীতে কেমন আবহাওয়া?

আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, নবমীতেই পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। এর প্রভাব কোথায় কোথায়?

হিন্দোল দে, কলকাতা : আজ মহানবমী। এরই মধ্যে এল কিছুটা মন খারাপের আবহাওয়ার আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নবমী থেকে শুরু হবে হালকা মাঝারি বৃষ্টি। দশমী ও একাদশীতে গভীর নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের ছবিটাও প্রায় একই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। 

নবমী থেকে শুরু হতে পারে বৃষ্টি। যা দশমীতে বাড়তে পারে। আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, নবমীতেই পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। যার জেরে বুধবার অর্থাৎ নবমীর রাত থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 
বৃহস্পতিবার অর্থাৎ দশমীতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। শুক্রবার অর্থাৎ একাদশী পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। শনিবার অর্থাৎ দ্বাদশীর দিন থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। 

নবমীর আবহাওয়া (০১-১০-২০২৫)
দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গো ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা গতিবেগ) বইতে পারে।  সহ অনেক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

দশমীর আবহাওয়া (০২-১০-২০২৫) 
দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হতে পারে। উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, কলকাতা, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দুটি জায়গায় বজ্রপাত হতে পারে। বইতে পারে দমকা হাওয়া (বেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা)। 

একাদশীর আবহাওয়া (০৩-১০-২০২৫)দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে: পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত, বজ্রপাত এবং দমকা হাওয়া (বেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা) এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় বজ্রপাত, বজ্রপাত এবং দমকা হাওয়া (বেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) হতে পারে।

দ্বাদশীর আবহাওয়া ( ০৪-১০-২০২৫ ) 

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (বেগ ০৭-১১ সেমি) হতে পারে। 

 

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget