এক্সপ্লোর

Weather News: মিলবে স্বস্তি, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

Weather Update: ১৭-১৮ জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে পুরোদমে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা: স্বস্তির খবর দক্ষিণবঙ্গের মানুষের জন্য। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা বাদে সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৭-১৮ জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে পুরোদমে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভ্যাপসা গরমের থেকে অবশেষে স্বস্তি মিলতে চলেছে রাজ্যবাসীর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে, একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে, এবং সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বিশেষত দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে।  

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ানোর সঙ্গে সঙ্গে, ঝোড়ো হাওয়া বইতে পারে, যা ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে চলতে পারে। দক্ষিণবঙ্গে এই দুর্যোগের জন্য দায়ী মৌসুমী বায়ু, যা পূর্ব ও পশ্চিম অংশে আলাদা ভাবে বিস্তার লাভ করেছে। ২৬ মে থেকে পশ্চিম অংশে দুর্বল হয়ে থাকা মৌসুমী বায়ু আবার বাংলায় প্রবাহিত হওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। 

পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বাকি সব জেলায় আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হবে। সব জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে তা আপাতত বিক্ষিপ্ত ভাবেই। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর জেলায়। এ ছাড়াও ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সপ্তাহ জুড়েই। 

পুণেতে ভেঙে পড়ল সেতু

বিমান দুর্ঘটনা, কপ্টার দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইন্দ্রায়নী নদীর ওপর সেতুর একাংশ ভেঙে পড়ে। উত্তাল নদীতে ভেসে গেলেন ২৫-৩০ জন পর্যটক। কয়েকজন পর্যটকের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কুণ্ডমালা পারাপার করার জন্য সেতুর একাংশ ভেঙে পড়ে মৃত একাধিক। সেতুর ওপর ছিলেন বেশ কয়েকজন পর্যটক। শেষ অবধি পাওয়া খবরে, ৩ জনকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে NDRF-এর ২টি দল। পুরনো জরাজীর্ণ সেতুতে কীভাবে এত পর্যটক ওঠার অনুমতি পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।  

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget