এক্সপ্লোর

Weather Today: মকর সংক্রান্তির আগে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, কমছে শীতের দাপট?

Weather Alert: রবিবার বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায়। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, মকর সংক্রান্তির আগে বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। কিছুদিনের জন্য কমবে শীতের আমেজ। শীত ফিরবে ১০ জানুয়ারির পর। শীতের দ্বিতীয় ইনিংস কমপক্ষে ৫ থেকে ৭ দিন স্থায়ী হতে পারে। 

ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ শ্রীলংকা উপকূলে। এছাড়াও আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি উত্তর-পূর্ব বিহারে এবং অন্যটি হরিয়ানাতে। একটি অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশের থেকে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ রেখা সুস্পষ্ট নিম্নচাপে পরিনত। এর অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। 

রবিবার বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার ৫ ও ৬ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা বেশি। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
১০ জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল। ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল। আবারো নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে ১০ জানুয়ারির পর। আগামী দু-তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায়। বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। একই রকম তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন। দার্জিলিং ও কালিম্পং ও সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪ দিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে সিকিমের উপর দিয়ে। 

রাতের তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ফের বেড়ে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এ সপ্তাহেই ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে কলকাতার রাতের তাপমাত্রা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে মূলত পরিষ্কার আকাশ। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে আরো একবার শীতের স্পেল।

দেশের অন্যান্য রাজ্য

দক্ষিণ ভারতের তামিলনাডু কেরল মাহে পন্ডিচেরি সহ করাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের কিছু অংশ বিহার ঝাড়খন্ড ছত্রিশগড় উড়িষ্যা সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা, পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে। ঘন কুয়াশার সম্ভাবনা ওড়িশা ঝাড়খন্ডেও। আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর -পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে। 
 ‌কোল্ড ডে পরিস্থিতি উত্তর-পশ্চিমের সমতল এলাকায়। পাঞ্জাব এবং হরিয়ানাতে সবথেকে বেশি শীতল দিনের সম্ভাবনা। শীতল দিনের পরিস্থিতি বিহার মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের কিছু অংশে।

 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget