এক্সপ্লোর

Weather Alert: ধেয়ে আসছে কালবৈশাখী, প্রবল ঝোড়ো হাওয়া-বৃষ্টির সতর্কতা জারি জেলায় জেলায়

Weather Kalbaisakhi Forecast: সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে কালবৈশাখীর সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

ঝিলম করঞ্জাই, কলকাতা: অসহ্য গরম থেকে অবশেষে খানিক স্বস্তি পেতে চলেছে রাজ্যবাসী (West Bengal)। ইতিমধ্যেই ৭২ ঘণ্টার মধ্যে ৪ ডিগ্রি কমেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপপ্রবাহের প্রথম পর্ব শেষ হচ্ছে ৫ মে। সোম ও মঙ্গলবার রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। বরং রবিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে চলেছে। সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে কালবৈশাখীর সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত বলেন, 'সপ্তাহের শুরুতেই প্রবল ঝোড়ো হাওয়া-বৃষ্টি হবে। তাপপ্রবাহের পরই এই প্রথম কালবৈশাখীর পূর্বাভাস। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের ৬ জেলায় কালবৈশাখী (Kalbaishakhi) সতর্কতা জারি। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে সতর্কতা জারি হয়েছে। সোমবার থেকেই আবহাওয়া বদল, বাড়বে বৃষ্টি।' 

সোমবার শুধু কালবৈশাখীই নয়, ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে। ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাত হলে বিপদ এড়াতে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপট চলবে।                                 

আরও পড়ুন, 'বিজেপি নেতারা ৪৮ ঘণ্টার মধ্যে বাংলার মানুষের কাছে ক্ষমা চান', সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে আক্রমণে অভিষেক

উপকূলবর্তী এলাকায় ৭ তারিখ এবং ৮ তারিখ চরম সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। মঙ্গলবার থেকেই উত্তাল হতে শুরু করবে সমুদ্র। সেই কারণে মৎসজীবীদের মঙ্গলবারের আগে উপকূলের নিরাপদ স্থানে ফিরে আসতে বলা হয়েছে। 

বিগত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছিল রাজ্যবাসীর। রোজই নতুন নতুন রেকর্ড গড়ছিল তাপমাত্রার পারদ। মরুরাজ্যকেও হার মানিয়েছিল তিলোত্তমা। চাতকের মতো একটু বৃষ্টির অপেক্ষা করছিলেন সকলে। দীর্ঘ দহন জ্বালা কাটিয়ে অবশেষে মিলল সুখবর।

বৃষ্টিতে স্বস্তি মিললেও তার পর অস্বস্তি ফের বাড়বে বলে জানিয়েছে, আবহাওয়া দফতরের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget