এক্সপ্লোর

Kolkata Heatwave : প্রথম দফার ভোটের দিন ৮-১০ জেলায় হিটওয়েভের আশঙ্কা, কোথায় পৌঁছবে কলকাতার তাপমাত্রা?

Kolkata Weather : মঙ্গলবার ১৬ই এপ্রিল থেকে শুক্রবার ১৯ এপ্রিল পর্যন্ত গরম আবহাওয়াই থাকবে। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : বৈশাখের শুরুতেই ভেল্কি দেখাচ্ছে গরম। ৭ জেলায় তাপমাত্রা বেড়েছে মারাত্মক হারে। আজ থেকে কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির কোনও ইঙ্গিতই আপাতত দিচ্ছে না হাওয়া-অফিস। শুষ্ক পশ্চিমী হাওয়ায়  হু হু করে গরম বাড়বে দক্ষিণবঙ্গে। আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই দাবদাহের সতর্কবার্তা বঙ্গজুড়ে । 
 
আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে আগামী চার দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মঙ্গলবার ১৬ই এপ্রিল থেকে শুক্রবার ১৯ এপ্রিল পর্যন্ত গরম আবহাওয়াই থাকবে। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে লু এর পরিস্থিতি তৈরি হবে। তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে বঙ্গের ৭ জেলায়। পানাগড়ের তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি। 

কলকাতাতেও তাপপ্রবাহ 

আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার ও বুধবার গরম ও অস্বস্তিকর কষ্টদায়ক আবহাওয়াই থাকবে রাজ্যজুড়ে।  ১৮ ও ১৯ এপ্রিল দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তা শোনাচ্ছে আবহাওয়া দফতর।   কলকাতাতেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে ঢুকে পড়তে পারে। গরম ও অস্বস্তি এতটাই বাড়বে যে শুক্র শনিবার নাগাদ কলকাতাতেও হিট ওয়েভের পরিস্থিতি তৈরি হতে পারে। 

তাপ প্রবাহ সামলাতে টিপস 

এমত পরিস্থিতিতে সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না বেরনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে হালকা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। মাথা কাপড় দিয়ে ঢাকা অথবা ছাতা ব্যবহার করতে পরামর্শ  দিচ্ছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত পরিমাণে জল এবং ওআরএস বা লেবু জল খাওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে। 

কলকাতার আবহাওয়া

কলকাতায় গরম বাড়লেও আজ আকাশ থাকবে মেঘলা। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি থাকার সম্ভাবনা।  সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি (+৩)।  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ (+৩) ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত :০.০ মিমি। 

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ১৬ এবং ১৯ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে। প্রসঙ্গত উল্লেখ্য ১৯ তারিখেই লোকসভা ভোটের প্রথম দফায় উত্তরবঙ্গের ৩ জেলায় ভোট। সেখানেও আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শিলা বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বইবে আগামী ৩-৪ দিন। দার্জিলিং ও কালিম্পং জেলাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিলাবৃষ্টির সতর্কতা। উপরের দিকের ৫ জেলায় বৃষ্টি চলবে তবে নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget