এক্সপ্লোর

West Bengal Weather: উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস

Weather News: বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গা বৃষ্টি হতে পারে। এর মধ্যে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা: উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বুধবার ভালোই বৃষ্টি হয়েছে। এর মাঝেই জানানো হল বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: East Medinipur News: পটাশপুরে চোর সন্দেহে গৃহবধূকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগে গ্রেফতার মহিলা সহ ৩

এর মধ্যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার দু-একটি জায়গায় বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকেই বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে।

আরও পড়ুন: RG Kar Protest: মেয়র সভা করার অনুমতি দিলেও রাতারাতি বদলে গেল সিদ্ধান্ত? তোপ জুনিয়র চিকিৎসকদের

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সেখানে আবার শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জায়গায়।রাজ্যের অন্যান্য জায়গার মতো কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ এবং বৃহস্পতিবার। দু-দিনই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে।

আরও পড়ুন: Siliguri News: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম, নাবালিকাকে অপহরণের অভিযোগে ধৃত মা ও ছেলে

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে প্রবল বৃষ্টি ও ডিভিসি সহ একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলার বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে। এর মাঝেই নতুন করে বৃষ্টির পূর্বাভাস আতঙ্কিত করেছে মানুষকে। বৃষ্টির জলে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গাপুজোর আগে এই বৃষ্টির পূর্বাভাস কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Haji Nurul Islam Passes Away: প্রয়াত বসিরহাটের সাংসদ শেখ হাজী নুরুল ইসলাম, পরিবারের পাশে থাকার বার্তা মমতার    

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget