এক্সপ্লোর

West Bengal Weather: শক্তি বাড়ল ঘূর্ণাবর্তের, প্রবল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, কতদিন চলবে দুর্যোগ?

Weather Forecast: দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যে।

কলকাতা: ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ার বিরাট বদল। একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী ২৪ ঘণ্টা পর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি, ঝড়ের তাণ্ডব চলছে একটানা। যার জেরে আরও কমবে তাপমাত্রার পারদ। 

দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যে। এর ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  
 
বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গলের পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। মধ্যপ্রদেশ থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যেটি ছত্রিশগড় ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে আরও একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত।

দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতে। দমকা ঝোড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতি ও শুক্রবারেও ভারী বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে।                         

মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতে। 

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এবং শনিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এ সপ্তাহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে।                                                           

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Dinhata Mamata Trinamool: মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে হামলা, গর্ভে মৃত্যু সন্তানের
মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে হামলা, গর্ভে মৃত্যু সন্তানের
Sandip Ghosh: 'দুর্নীতির ত্রিভুজ'! এবার জামিন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠর, কত শতাংশ কমিশন নিতেন প্রাক্তন অধ্যক্ষ ? কী খেলা চলত RG করে ?
'দুর্নীতির ত্রিভুজ'! এবার জামিন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠর, কত শতাংশ কমিশন নিতেন প্রাক্তন অধ্যক্ষ ? কী খেলা চলত RG করে ?
ED Raid: কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! ৫ জায়গায় তল্লাশি চালাল ED
কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! ৫ জায়গায় তল্লাশি চালাল ED

ভিডিও

Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান
Koustav Bagchi vs Arjun Singh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget