এক্সপ্লোর

Weather Today: ভাইফোঁটার পর ফের বৃষ্টির আশঙ্কা রাজ্যে? বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর

Weather Forecast: হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ১৫ তারিখ বুধবার দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যবর্তী কেন্দ্রে নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে পূর্বাভাস।

কলকাতা: উত্তুরে হাওয়ার হাত ধরে নামছে পারদ (Temperature)। হেমন্তেই বাংলাজুড়ে শীতের (Winter) আমেজ এসেছে। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ভাই ফোঁটা পর্যন্ত রাজ্যে বৃষ্টি নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া বাংলা (West Bengal ) জুড়ে। নতুন করে আর তাপমাত্রা কমার বা বাড়ার পূর্বাভাস নেই বুধবার পর্যন্ত।              

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ১৫ তারিখ বুধবার দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যবর্তী কেন্দ্রে নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে পূর্বাভাস। এর জেরে বাড়বে তাপমাত্রা। বাড়বে জলীয় বাষ্পপূর্ণ অস্বস্তি। বাড়বে বৃষ্টিপাতের সম্ভবনা।        

এও জানান হয়েছে, ১৬ এবং ১৭ নভেম্বর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উপকূল বা তার লাগোয়া দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।                                

তার আগে কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, কালীপুজো ও দীপাবলিতে শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রায় কোনো উল্লেখ যোগ্য উত্থান পতন না থাকায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা হিমেল পরশ বহাল। পশ্চিমাঞ্চলের জেলায় ভোরে ও রাতে হালকা শীতের পরশ অনুভূত হবে। কলকাতায় তাপমাত্রা ২১ থেকে ২২ এর ঘরে থাকবে। পশ্চিমাঞ্চলের কিছু জেলায় তা ১৭ থেকে ১৮ এর মধ্যে থাকবে। 

আরও পড়ুন, এবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ! অভিনব উদ্যোগ শহরে

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 

ভাই ফোঁটা পর্যন্ত শুষ্ক আবহাওয়া। ভোরে ও রাতে হালকা হিমেল পরশ। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বুধবারের পর তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। কাল দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি। আজ ভোরের তাপমাত্রা ২১.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৫০ শতাংশ।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 

আলাদা করে উল্লেখ যোগ্য কোনো রদবদল নেই। পার্বত্য এলাকায় আজও বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টি। সমতল, তরাই ও ডুয়ার্স শুষ্ক এবং মনোরম আবহাওয়া। 

দেশে তুষারপাত

হিমাচল, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর লাদাখে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজও তুষার পাতের সম্ভবনা। 

সেরা শিরোনাম

CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে পর পর হামলার পরই পদক্ষেপ
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে পর পর হামলার পরই পদক্ষেপ
Panihati News:পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget