এক্সপ্লোর

West Bengal Weather Update : বঙ্গে ৪০ থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রা দিনকয়েকেই, ৩৭ পেরোল কলকাতার পারদ

Weather Today : এই সপ্তাহে কলকাতায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

কলকাতা : ভোটের আগে চড়ছে সারা দেশের উত্তাপ। বাগযুদ্ধে তপ্ত বাংলার মাটি। পাল্লা দিয়ে বাড়ছে ভোটমুখী বঙ্গের পারদও। প্রত্যাশা মতোই  ৪০ পার করল বঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা। কলকাতাতেও ৩৭ ডিগ্রি পেরলো পারদ। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, খুব শিগগিরি লু বইবার পরিস্থিতি তৈরি হয়েছে।  বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে  শুরু হয়েছে তীব্র  গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়া দফতর আশঙ্কা বাড়িয়ে বলেছে আরো বাড়বে উষ্ণতা। দক্ষিণবঙ্গে বৃষ্টির স্বস্তি নেই ঠিকই, তবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও।

৪০ থেকে ৪২ ডিগ্রিতে চলে যেতে  পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিভিন্ন জেলায় বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৪ - ৫ ডিগ্রি ওপরে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে। এই সপ্তাহে কলকাতায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পার করেছে। চৈত্রেই ৪০ থেকে ৪২ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা, আশঙ্কা। 

 বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাহাড়ে 

উত্তরবঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি চলতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায়। মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।

৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ

কলকাতায় মঙ্গলবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আরও বাড়বে গরম। দিনের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

আরও পড়ুন :

'আমাদের ঠকতে দেখেই কি এই ভাবনা ওর?' চোখের কোণে জল 'বোকা হতে চাওয়া' ছেলেটার মায়ের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget