এক্সপ্লোর

Weather Update : পুজো শেষে নিম্নচাপের চোখরাঙানি, কবে থেকে উন্নতি আবহাওয়ার? কার্নিভালে কেমন থাকবে কলকাতা

Weather Forecast : বিবারে কলকাতায় কার্নিভালের দিন কমবে বৃষ্টি। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পুজোর শেষ দফায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ও গভীর নিম্নচাপের জেরে দশমী এবং একাদশীতে ভাসবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতাতেও। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দ্বাদশীতেও চলবে বৃষ্টি। তবে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার রেড রোডে পুজো কার্নিভাল। সেই দিনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দ্বাদশীর পর থেকে সম্ভবত কমবে বৃষ্টির পরিমাণ এবং দাপট। তবে হাওয়া অফিস সূত্রে খবর, সেই সময় অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করবেন সাধারণ মানুষ। 

এবছর সারা পুজোয় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে পুজোর দিনগুলোয় সেভাবে বৃষ্টি হয়নি। কিছু জায়গায় অবশ্য বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা ভারী বৃষ্টি হয়েছে। তবে নাগাড়ে বৃষ্টি হতে দেখা যায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর তাই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখাটা মাটি হয়। নবমীর দিনের বেলা পর্যন্ত আবহাওয়া সাংঘাতিক খারাপ হয়নি। তাই সাধারণ মানুষের পুজোর আনন্দ নষ্ট হয়নি। তবে পুজোর শেষলগ্নে এসে মায়ের বিদায়ের আগে আবহাওয়ার বিরূপ দেখতে হতে পারে ভেবে মনখারাপ আপামর বাঙালির। এবছর বৃষ্টিও হয়েছে প্রচুর। বর্ষার বৃষ্টির সঙ্গে ছিল নিম্নচাপের জেরে বর্ষণে। সব মিলিয়ে এমনিতেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, দু জায়গাতেই পরিস্থিতি বেশ খারাপ হয়েছিল। 

শুক্রবার একাদশীর দিন ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ঝোড়ো হাওয়াও বইতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে। ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা বাতাস। বাকি উপকূল সংলগ্ন জেলাতেগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। 

দ্বাদশীর দিন, শনিবারেও, ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকাতে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবারে কলকাতায় কার্নিভালের দিন কমবে বৃষ্টি। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রৌদ্রজ্জ্বল আবহাওয়া সকালের দিকে কোথাও কোথাও দেখা যাবে। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি ভোগাতে পারে।
সোম এবং মঙ্গলবারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Debraj Chakraborty: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget