এক্সপ্লোর

Weather Update: সোনা রোদ নাকি ফের বৃষ্টি আপনার জেলায় ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

West Bengal Weather Update : আগামীকাল কেমন থাকবে আবহাওয়া দুই বঙ্গে ? জানাল হাওয়া অফিস, দেখুন একনজরে...

কলকাতা: বাংলায় বর্ষা ঢুকেছিল একটু দেরিতে, তাই মেজাজ চড়েছিল সপ্তমে। এখন প্রায় রোজদিনই আকাশ মেঘলা। কলকাতা-সহ পাশ্ববর্তী রেল স্টেশন হোক কিংবা বাস স্টপেজ বদলাতেই নানা রূপে ধরা দিচ্ছে প্রকৃতি। একদিকে আকাশে কোথাও ঘন কালো মেঘ। কিছুটা দূরে বুঝি আবার শরৎ এর আকাশ ! তবে যাই হোক বৃষ্টিতে অরুচি ধরেছে এবার বাঙালির, ছাতা নিয়ে বের হতে বিরক্তি লাগে বইকি ! যদিও এই দৃশ্য রাজ্যের সব জেলাতে নয়। কোথাও কোথায় বৃষ্টি তেমন হচ্ছে না। যাই হোক, সব মিলিয়ে,  আগামীকাল কেমন থাকবে আবহাওয়া দুই বঙ্গে ? জানাল হাওয়া অফিস (West Bengal Weather Update)। 

আগামীকাল কেমন থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

IMD সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলুদ সতর্কতার তালিকায় রয়েছে, হুগলি , পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম। তবে আগামীকাল বুধবার কেমন থাকবে আবহাওয়া ? IMD জানিয়েছে, মাসের শেষ দিন দক্ষিণবঙ্গের ৪ জেলায় হলুদ সতর্কতা থাকছে। মূলত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর। যদিও সেই হলুদ সতর্কতার তালিকায় নেই কলকাতা। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছেই মহানগরে। 

বুধবার কলকাতায় কেমন থাকবে আবহাওয়া ?

অপরদিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল বুধবার আকাশ মেঘলা থাকবে কলকাতায়। তাপমাত্রার খুব একটা বদল হবে না। মূলত ২৭ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রির মধ্যেই চলাফেরা করবে তাপমাত্রা। তবে এদিন মঙ্গলবার সকাল থেকেই অস্বস্তি বাড়িয়েছে আপেক্ষিক আর্দ্রতা। সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১। বিকেল সাড়ে ৫ টায় তা গিয়ে দাঁড়ায় ৮৪ শতাংশে।

আরও পড়ুন, ভারত বনাম শ্রীলঙ্কা, তৃতীয় T 20 সরাসরি, চটজলদি ৪ উইকেট হারাল ভারত

আগামীকাল কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গে ?

হাওয়া অফিস জানিয়েছে, আগামাকীল উত্তরবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। আইএমডি সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মূলত গত কয়েকধরেই একটা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙে। ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে আশঙ্কা করা হয়েছে। 

 আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

 

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget