এক্সপ্লোর

Weather Update : সমুদ্রের উপকূলে তুমুল জলোচ্ছ্বাস, আকাশে ঘন মেঘ, দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগের সঙ্কেত

South Bengal District Weather : একে পূর্ণিমার কটাল, তায় নিম্নচাপ, জোড়া ফলায় সমুদ্র ছিল উথাল - পাথাল।  মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আজও। সমুদ্রের উপকূলে চলছে জলোচ্ছ্বাস।

 

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  অবশেষে অপেক্ষার অবসান। ২১ এর পর থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস সার্থক হল। আবহাওয়া দফতর ( Weather Office ) জানাল, দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) বৃষ্টি বাড়বে সোম থেকেই। মেঘে ঢাকা আকাশকে সঙ্গী করেই সপ্তাহ শুরু করল দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা।  বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে কয়েক জেলায়। তবে এবার উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। একে পূর্ণিমার কটাল, তায় নিম্নচাপ, জোড়া ফলায় সমুদ্র ছিল উথাল - পাথাল।  মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আজও। সমুদ্রের উপকূলে চলছে জলোচ্ছ্বাস।

 সমুদ্রে সতর্কবার্তা 

আবহাওয়া দফতরের সতর্কবার্তা, সমুদ্র থাকবে উত্তাল।  মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ৪৫ থেকে ৫৫ কিমি, কখনও আবার ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।  সমুদ্রে জলোচ্ছ্বাসের জেরে ঢেউ উঠবে ২.৪ থেকে ২.৬ মিটার পর্যন্ত ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অসম ও রাজস্থানে । ঘূর্ণাবর্ত জোন বিহার থেকে উত্তরবঙ্গ পর্ন্ত। নতুন করে অক্ষরেখা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। যদিও বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা হয়ে এখন চলে গিয়েছে ছত্তীসগঢ়ের কাছাকাছি। এখন মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে  ওড়িশাতে।  

 জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে গাছ, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি

এদিকে, ভয়াবহ ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম। আজও ১-৫ নম্বর পর্যন্ত স্নানঘাটের রাস্তা রবিবার জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে। সিভিল ডিফেন্সের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। পুলিশ-প্রশাসনের তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চলছে। নিম্নচাপ ও কটালের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ায় জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে গাছ, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। সমুদ্র পাড়ের অসংখ্য অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। 

কলকাতার আবহাওয়া

সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে। মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কখনো আংশিক মেঘলা আকাশ তখন জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩২.৫ মিলিমিটার।

আরও খবর :

আজও রোদ আর মেঘের খেলা চলবে আকাশজুড়ে, না ভরপুর বৃষ্টি হবে কলকাতায়?

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget