এক্সপ্লোর

West Bengal Weather Update: ফের বৃষ্টির ইঙ্গিত? বর্ষা বিদায় নিলেও উইকেন্ডে কি ভাসতে পারে বাংলা?

Weather Forecast: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টির সম্ভাবনা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বর্ষা বিদায় নিলেও সপ্তাহান্তে ফের বৃষ্টি? ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্তের অভিমুখ রয়েছে লাক্ষাদ্বীপ ও কর্ণাটকের দিকে। 

উইকেন্ডে ফের হাওয়া বদল হতে পারে বাংলায়। বৃষ্টির আশঙ্কা ছয় জেলাতে। মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ হতে পারে বিভিন্ন জেলাতে। দখিনা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

শুক্রবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। কোনও কোনও জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

আগামী ২৪ ঘন্টার মধ্যে সারাদেশ থেকেই বর্ষা বিদায় নেবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। একই সঙ্গে পূবালী ও দক্ষিণ পূর্বের বাতাস প্রভাব বিস্তার করবে দক্ষিণ ভারতের উপর। শুরু হবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ বিহার এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তামিলনাড়ু উপকূল এবং কোমরিন সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত উইকেন্ডে নিম্নচাপে পরিণত হতে পারে। লাক্ষাদ্বীপ এবং কেরল, কর্ণাটক উপকূলেও এর প্রভাব পড়তে পারে। 

শনিবার থেকে দক্ষিণোবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই দুই জেলাতে। মূলত বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। একইভাবে রবিবারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা ফের কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, দাবি হাসিরানি রথের
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, দাবি হাসিরানি রথের
CM Suvendu Adhikari:
CM Suvendu Adhikari: " অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Suvendu Adhikari : হাসিরানি রথের মনোনয়নের পদ-যাত্রায় এসে নিহত চন্দ্রনাথ রথকে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
হাসিরানি রথের মনোনয়নের পদ-যাত্রায় এসে নিহত চন্দ্রনাথ রথকে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Bypoll : নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা বিজেপির, কে লড়ছেন হুমায়ুনের ছেলের বিরুদ্ধে?
নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা বিজেপির, কে লড়ছেন হুমায়ুনের ছেলের বিরুদ্ধে?

ভিডিও

BJP News: নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, রেজিনগরের শাখারভ
Ayushman Scheme: রাজ্যে আয়ুষ্মান প্রকল্পের ১মাস, ২৮ কোটির বেশি টাকার চিকিৎসায় উপকৃত বহু পরিবার
Bus Fare Hike News : ‘বাসের ভাড়া বাড়ানো উচিত’, বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর বললেন অর্জুন সিং
TMC News : ‘স্বভাবের দোষ থেকে যত মুক্ত হবে, তত ভাল’, Madan Mitra-কে আক্রমণে প্রদীপ্ত মুখোপাধ্যায়
UPI Payment Update News : ২০০০-র বেশি UPI লেনদেনে অতিরিক্ত মাশুল! বড় ঘোষণা অর্থ মন্ত্রকের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget