এক্সপ্লোর

West Bengal Weather Update : তাপমাত্রা রইল স্বাভাবিকের অনেক ওপরেই, উইকএন্ড প্ল্যান হবে বৃষ্টিতে বানচাল?

Weather Update : আবহাওয়ার উন্নতি হলেও, জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : সপ্তাহ শেষে জমাটি শীত না-থাকলেও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা চারিপাশ । শীতের ( Winter Update ) কামড় নেই, আমেজ আছে। আজও কুড়ির নিচে পারদ।

শনিবার কলকাতার ( Kolkata Weather ) সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সকালের দিকে শীতের আমেজ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা উধাও হয়ে যাচ্ছে। আবহাওয়ার উন্নতি হলেও, জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর। 

ট্রেন চলাচলে দেরি

ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে হাওড়া স্টেশনে ঢুকছে। কুম্ভ এক্সপ্রেস ১১ ঘণ্টা দেরিতে চলছে। এ ছাড়াও, ডাউন সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস, কালকা মেল-সহ দেরিতে চলছে আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন।

উড়ান পরিষেবা আংশিক ব্য়াহত

ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা আংশিক ব্য়াহত হয় শনিবার সকালে। কয়েকটি বিমান দেরিতে ছাড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে জানা গিয়েছে। 

বন্ধ ভেসেল পরিষেবা

অন্যদিকে, ঘন কুয়াশার জেরে সাগরে বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। ডায়মন্ড হারবার, কাকদ্বীপে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় পরিষেবা ব্যাহত। কাকদ্বীপের লট এইট বা সাগরের কচুবেড়িয়া, কোনও জায়গাতেই ভেসেল পরিষেবা চালু করা যায়নি। কুয়াশার কারণে ১১৭ নম্বর জাতীয় সড়কেও ধীরগতিতে যান চলাচল করছে।

কলকাতার আবহাওয়া 

ঘন কুয়াশায় গা-মুড়ি দিয়ে ঘুম ভেঙেছে শহরের।  বেলায় পরিষ্কার আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়েছে। এখনই তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

  • কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
  • শুক্রবার  বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস,  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া, জানিয়েছে মৌসম ভবন । 

সূত্র: https://city.imd.gov.in/                                           

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
03-Feb 16.0 25.0 West Bengal Weather Update : তাপমাত্রা রইল স্বাভাবিকের অনেক ওপরেই, উইকএন্ড প্ল্যান হবে বৃষ্টিতে বানচাল? Fog/mist in the morning and mainly clear sky later
04-Feb 17.0 25.0 West Bengal Weather Update : তাপমাত্রা রইল স্বাভাবিকের অনেক ওপরেই, উইকএন্ড প্ল্যান হবে বৃষ্টিতে বানচাল? Fog/mist in the morning and mainly clear sky later
05-Feb 19.0 26.0 West Bengal Weather Update : তাপমাত্রা রইল স্বাভাবিকের অনেক ওপরেই, উইকএন্ড প্ল্যান হবে বৃষ্টিতে বানচাল? Partly cloudy sky
06-Feb 20.0 27.0 West Bengal Weather Update : তাপমাত্রা রইল স্বাভাবিকের অনেক ওপরেই, উইকএন্ড প্ল্যান হবে বৃষ্টিতে বানচাল? Partly cloudy sky
07-Feb 18.0 27.0 West Bengal Weather Update : তাপমাত্রা রইল স্বাভাবিকের অনেক ওপরেই, উইকএন্ড প্ল্যান হবে বৃষ্টিতে বানচাল? Mainly Clear sky
08-Feb 17.0 26.0 West Bengal Weather Update : তাপমাত্রা রইল স্বাভাবিকের অনেক ওপরেই, উইকএন্ড প্ল্যান হবে বৃষ্টিতে বানচাল? Mainly Clear sky

 

আরও পড়ুন : 

সপ্তাহান্তে শান্তিনিকেতন যাওয়ার পরিকল্পনা করছেন? শনিবার কেমন থাকবে বীরভূমের আবহাওয়া?

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget