এক্সপ্লোর

West Bengal Weather Update : সরে গিয়েছে মৌসুমী অক্ষরেখা, দক্ষিণবঙ্গের জন্য বড় হতাশার খবর শোনাল আবহাওয়া দফতর

Kolkata Weather Update : আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার ও মঙ্গলবার দিন অল্পবিস্তর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা আরও কমবে

কলকাতা : রথ ও উল্টোরথ বৃষ্টি ছাড়া অসম্পূর্ণ। তবে এবার প্রকৃতি একেবারেই খামখেয়ালি। উত্তরবঙ্গে আগেভাগেই আগমন ঘটলেও, দক্ষিণ আসার আগেই থমকে গেল বর্ষা। আর তারপর প্রবেশ করেও কেমন যেন শান্ত। তুমুল বৃষ্টির লেশ মাত্র নেই। আবহাওয়া দফতরের আশঙ্কা, উল্টোরথেও তেমন বৃষ্টি হবে না। যদিও গত সপ্তাহের রেশ বজায় রেখে,  উত্তরবঙ্গে তিন জেলায় ভারী বৃষ্টি চলবে। কিন্তু  দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে। 

আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট বলেছে,  মৌসুমী অক্ষরেখা সরে গেছে বাংলা থেকে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।  সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর থেকে সরে গিয়েছে। বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার ও মঙ্গলবার দিন অল্পবিস্তর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি একেবারেই কম হবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে ফের একটু আধটু বৃষ্টি হলেও হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি কমবে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। অতিবৃষ্টি ও প্রবল বৃষ্টি কমে যাওয়ায় সোমবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন জেলায় । দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 

এই সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। 

কলকাতায় সোমবার আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সামান্য বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। আগামী সাত থেকে দশ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে .৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ১৮.৪ মিলিমিটার।

আরও পড়ুন : 

সোমবার থেকেই শনির প্রকোপে কোন রাশি, কোন রাশির অর্থের ঝনঝনানি? এই সপ্তাহের রাশিফল

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget