এক্সপ্লোর

Weather Update: নিম্নচাপের আশঙ্কায় সপ্তাহান্তে তেড়েফুঁড়ে বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

West Bengal Weather Update : ফের আশঙ্কার বার্তা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? দেখুন একনজরে

কলকাতা: প্রায় প্রত্যহই সূর্যের তেজে নাজেহাল শহরবাসী। রাস্তায় বেরিয়ে অনেকেই ঠাহর করতে পারছেন না। সেই সঙ্গে চরম আর্দ্রতা জনিত অস্বস্তি। আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। রোদ দেখে অনেকেই ছাতা না নিয়ে বেরিয়ে পড়ছেন বেকায়দায়। একপাশে রোদ, অপরপাশে বৃষ্টি। এভাবেই গেল সারাদিন। সন্ধ্যা পেরিয়ে এখন রাত নেমেছে। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? ফের আশঙ্কার বার্তাই দিল হাওয়া অফিস।

নিম্নচাপের আশঙ্কায় ফের আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

আইএমডি কলকাতা সূত্রে খবর, নিম্নচাপের আশঙ্কায় ফের আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের ৩ জেলায় দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল কলকাতার আকাশ মেঘলা থাকবে । শুক্রবার সকাল থেকেই অস্বস্তি বাড়িয়েছে আপেক্ষিক আর্দ্রতা। সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১। বিকেল সাড়ে ৫ টায় তা গিয়ে পৌঁছয় ৬৬ শতাংশে। পাশাপাশি আগামীকাল কলকাতায় তাপমাত্রার খুব একটা বদল হবে না। মূলত ২৮ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রির মধ্যেই চলাফেরা করবে তাপমাত্রা। পাশাপাশি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গে।

আরও পড়ুন, ফের 'স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি' নিয়ে বিস্ফোরক শুভেন্দু, 'শুধু RG Kar নয় ..'

ফের ভারী বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়

কয়েকমাস আগেও তাপপ্রবাহে চরম অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল। গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল রাজ্য তথা দেশের মানুষের। কবে বর্ষা ঢুকবে, এ নিয়ে রীতিমত সকলেই দিন গুণছিল মানুষ। আর ঠিক সেই সময়েই আশা সত্যি করে দেরি হলেও বাংলায় বর্ষা প্রবেশ করে।কিন্তু সেই বর্ষাও শান্তি বয়ে আনেনি। সম্প্রতি দফায় দফায় ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার জনজীবন। বৃষ্টির জেরে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমার নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টির জেরে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায়। জোয়ারের সময় বাঁধের কানায় জল চলে আসে। সুন্দরবনের বেহাল বাঁধ উপচে জল প্রবেশ করে নামখানা, সাগর ও পাথরপ্রতিমার বেশ কিছু এলাকায়। এদিকে কাশ ফুল ফোঁটার অপেক্ষায়। মাস পেরোলেই দুর্গা পুজো। তার আগে ফের ভারী বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
Annapurna Yojana: এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget