এক্সপ্লোর

Weather Update : ঘনিয়ে আসছে মেঘ, কার্নিভালের বিকেলে শহরে প্রবল দুর্যোগ? আবহাওয়া দফতরের কী আপডেট?

বিকেলে বৃষ্টির সম্ভাবনা বাড়ল দক্ষিণবঙ্গে। উপকূলের আশেপাশের জেলাগুলিতে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

কলকাতা: মঙ্গলবার ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। শহরে আজ একদিকে রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল। অন্যদিকে চিকিৎসকদের আহ্বানে দ্রোহের কার্নিভাল। বিকেলে বৃষ্টির সম্ভাবনা বাড়ল দক্ষিণবঙ্গে। উপকূলের আশেপাশের জেলাগুলিতে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

 আবহাওয়া দফতর জানাচ্ছে,  দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টি খুব বেশিক্ষণ বা একটানা  হবে না। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে বৃষ্টি চলবে।

মঙ্গলবার কলকাতা,হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পরশু থেকে বঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হবে। বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এটি আরও শক্তি বাড়িয়ে পদুচেরি উপকূলের দিকে এগোবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এছাড়া উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়।

উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ থাকবে। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

অন্যদিকে সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে । বেলা বাড়লে মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে হালকা থেকে মাঝারি আঞ্চলিক বৃষ্টি হবে। তাই কার্নিভালে খুব বেশি বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।  রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরেই থাকবে। সোমবার রাতের তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে । মঙ্গলবার দিনের তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫৮ থেকে ৯৩ শতাংশ। 

আরও পড়ুন:

আজ কলকাতায় জোড়া কার্নিভাল, ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget