এক্সপ্লোর

Weather Update: কাল বিধানসভা ভোটের প্রকাশের দিনই কালবৈশাখীর পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কতা জারি !

Weather Update On WB Election Result Day: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কতা জারি

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কাল বিধানসভা ভোটের প্রকাশের দিনই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ, দুপুরের পর ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন, ফলতায় 'পুনর্নির্বাচন'-র আগে বড় অভিযোগ দিলীপের, কী বলছেন খড়গপুরের বিজেপি প্রার্থী ?

কাল বিধানসভা ভোটের প্রকাশের দিনই তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা ! সব জেলাতেই কালবৈশাখীর পূর্বাভাস

আইএমডি সূত্রে খবর, সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনায়। তবে  কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনার খবর জানানো হয়েছে। মালদায় কালবৈশাখীর সম্ভাবনা, জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমবঙ্গের উপকূল ও উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠে প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে কমবে ঝড়-বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা, কবে কবে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ?

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বেশি রয়েছে ৪ তারিখে। দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আগামীকাল। দমকা হাওয়া কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে। প্রধানত আজ ৩ থেকে ৫ তারিখ অবধি দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তীব্রতা থাকবে। এরমধ্যে ৪ তারিখেই সবথেকে বেশি তীব্রতা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমানে।অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ ৪ তারিখে বাড়বে।

চলতি মাসের শুরুতে একটু জিরিয়ে নেওয়া

তবে মার্চের শেষ থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় ছিল। বাড়ছিল রোদের তেজও। যার জেরে বাইরে বেরোনোও দায় হয়ে পড়ছিল। তবে গত কিছু দিন ধরে পরপর বৃষ্টিতে আবহাওয়া বদলেছে। ভোর ও রাতের দিকে আবহাওয়া অনেকটাই মনোরম থাকছে। যদিও গ্রীষ্মের দাবদাহ থেকে   মুক্তি মিলবে না বলেই আশঙ্কা। এখনও পড়ে আছে মে মাসের পুরোটাই। আছে জুন-জুলাই-আগস্ট। তবে তার আগে চলতি মাসের শুরুতে একটু জিরিয়ে নেওয়া। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget