এক্সপ্লোর

Weather Update: আংশিক মেঘলা আবহাওয়া, সঙ্গে দোসর আর্দ্রতাজনিত অস্বস্তি, বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে

Weather Forecast: আজ সোমবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। মেঘলা আকাশের কারণে সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে।

Weather Update: বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। আগামী ২৫ শে জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এখন ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। উত্তর-পূর্ব আসামে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে এখন সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি এই মুহূর্তে মধ্য উত্তর প্রদেশের উপর অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে ধীর গতিতে এগিয়ে শক্তি ক্ষয় করবে। 

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া আগামী কয়েকদিন কেমন থাকবে 

  • সোমবার মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
  • মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে বেশি বৃষ্টির আশঙ্কা।
  • বুধবার মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং হাওড়াতে।
  • বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে।

 উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন আবহাওয়া কয়েকদিন কেমন থাকবে, দেখে নিন 

  • সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
  • উত্তরবঙ্গে মঙ্গলবার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  
  • বুধবার দার্জিলিং ও কালিম্পং জেলাতে বৃষ্টির সতর্কতা রয়েছে। 
  • বৃহস্পতিবারেও দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে।

আজ কলকাতার আবহাওয়া কেমন, আগামী কয়েকদিনই বা কেমন থাকবে 

আজ সোমবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে। সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ৮৩ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.৬ মিলিমিটার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget