এক্সপ্লোর

Weather Updates: জামাইষষ্ঠীর দিনেও দুর্যোগ-শঙ্কা? কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা?

Weather Alert: এদিকে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ বাংলাদেশে প্রবেশের পরই শক্তি হারায়। নিম্নচাপ রূপে এই মুহূর্তে মেঘালয়, অসম সংলগ্ন এলাকায় অবস্থান।

কলকাতা: রবিবার জামাষষ্ঠীর দিনেও ঝড়-বৃষ্টির চোখ রাঙানি? আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, জামাইষষ্ঠীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে তা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গ শুষ্ক থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার দশদিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আরও কিছুটা এগিয়ে বাংলা, বিহার, ওড়িশা, সিকিমে ঢুকে পড়েছে বর্ষা।                                

এদিকে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ বাংলাদেশে প্রবেশের পরই শক্তি হারায়। নিম্নচাপ রূপে এই মুহূর্তে মেঘালয়, অসম সংলগ্ন এলাকায় অবস্থান। দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শুরু করে দক্ষিণের বিভিন্ন অংশেও আগামী দুদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।                                                

এই তালিকায় দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে।  হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তেও বৃষ্টিপাত চলবে। নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে। মঙ্গলবারের পর বৃষ্টির প্রভাব কমবে। কোনও জেলায় তখন আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

নিম্নচাপ বাংলাদেশে ঘুরে যাওয়ায় বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে। যদিও আরও চার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন।                                                

সোমবার পর্যন্ত স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। খুব সামান্য সময়ের সামান্য বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে হালকা ঝড়ো বাতাস বইতে পারে। তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বিভিন্ন জেলাতে। জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। গরম ও শুষ্ক আবহাওয়া সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় জনিত অস্বস্তি ভোগাতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget