এক্সপ্লোর

Weather Updates: জেলায় জেলায় চরমে তাপপ্রবাহ! বাড়বে আরও, সপ্তাহ শেষে বৃষ্টিতে স্বস্তি? আবহাওয়ার বড় আপডেট

Weather Forecast: বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রোদ উঠলেই গরমে পুড়ছে শহর থেকে জেলা। রাজ্যের অধিকাংশ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি। তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের চার থেকে ছয় জেলায়। শনিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

তবে বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। শনি ও রবিবার উইকেন্ডে তাপপ্রবাহের সতর্কবার্তার কথাও জানান হয়েছে। 

এদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া হবে উইকেন্ডে। শনি ও রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি মালদাতে। তবে আগাম বর্ষার বার্তা মৌসম ভবনের। নির্ধারিত দিনের নয় দিন আগেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে। ১৩ মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। 

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সপ্তাহ শেষে কলকাতার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

বৃহস্পতিবার থেকে সোমবার গরমে অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতে। শুক্রবার ও শনিবার তাপপ্রবাহ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। সপ্তাহান্তে তাপপ্রবাহ বাড়বে।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ উপরের জেলাতে।  বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে। রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বৃহষ্পতিবার ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যে এক পশলা দু এক জায়গায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

কলকাতায় ক্রমশ উর্ধ্বমুখী হবে পারদ। সকালে পরিষ্কার আকাশ। দুপুরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। ঝড়বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শহরের আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯০ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget