এক্সপ্লোর

Weather Today: আজ বিকেলে জেলায় জেলায় বৃষ্টি? প্রতিমা নিরঞ্জনের আগেই বদল আবহাওয়ায়

Weather Forecast: আজ কোন কোন জেলায় বৃষ্টির চোখ রাঙানি?

কলকাতা: শনিবার থেকে প্রথা মেনে বিসর্জন পর্ব শুরু হয়েছে। শুরু হয়েছে উমার ঘরে ফেরা। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে রবিবার সকালে একাধিক জায়গায় বিসর্জন প্রক্রিয়া শুরু হয়েছে। বিকেলে হবে নিরঞ্জন। রবিবার সকালে রোদের দেখা মিললেও, বিকেল গড়াতেই বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, দশমীর দিন তাপমাত্রা স্বাভাবিকের উপর থাকবে। বাতাসে জলীয়বাষ্প থাকায় কিছুটা অস্বস্তিও থাকবে। 

দুদিনের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। সামনের সপ্তাহ থেকে শুষ্ক আবহাওয়ার শুরু হতে পারে। যদিও আগামী ২৪ ঘণ্টার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হয় সেদিকেই নজর থাকবে আবহাওয়াবিদদের। নিম্নচাপ রূপে এর অভিমুখ চেন্নাই উপকূলের দিকে হতে পারে বলে অনুমান।                                                                         

কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরএবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন, ৮ দিনে অনশন, অসুস্থ জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়, ভর্তি CCU-তে

রবিবার কলকাতার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টি হবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকবে।

আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছেন উত্তরবঙ্গেও। তবে সব জেলায় নয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না।                        

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Food Safety Raid: ফ্রিজে পচা মাংস, দুর্গন্ধযুক্ত মাছ, ফের রাজ্যের হোটেল-রেস্তোরাঁয় হানা, এবার কড়া পদক্ষেপ খাদ্য সুরক্ষা দফতরের
ফ্রিজে পচা মাংস, দুর্গন্ধযুক্ত মাছ, ফের রাজ্যের হোটেল-রেস্তোরাঁয় হানা, এবার কড়া পদক্ষেপ খাদ্য সুরক্ষা দফতরের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের একাধিক অংশ বন্ধের নির্দেশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের একাধিক অংশ বন্ধের নির্দেশ
North Bengal Bus: উত্তরবঙ্গমুখী সমস্ত ট্রেন বাতিল, বাড়ছে বাস পরিষেবা, একাধিক বড় ঘোষণা রাজ্য সরকারের
উত্তরবঙ্গমুখী সমস্ত ট্রেন বাতিল, বাড়ছে বাস পরিষেবা, একাধিক বড় ঘোষণা রাজ্য সরকারের
CM Suvendu Adhikari On Train Cancel:
"ফ্রি টিকিট..", উত্তরবঙ্গে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিনামূল্যের টিকিট-সহ আরও কী কী পরিষেবা ?

ভিডিও

Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান
North Bengal News: বিপর্যস্ত উত্তরবঙ্গের লাইফলাইন, চরমে যাত্রী দুর্ভোগ
Water Logging: DVC-র জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে খানাকুলের নিচু এলাকাগুলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Embed widget