এক্সপ্লোর

West Bengal Weather Updates: আগামী সপ্তাহেই পারদ পতন, দক্ষিণবঙ্গে কড়া নাড়তে চলেছে শীত, বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

Kolkata Weather Updates: আগের মতো প্যাচপ্যাচে গরম আর নেই। দুপুরের রোদ আর শরীরে তেমন জ্বালা ধরাচ্ছে না।

কলকাতা: নভেম্বর মাস পড়ে গেলেও, এখনও পর্যন্ত শীতের দেখা নেই রাজ্যে। সেই আবহেই সুখবর শোনাল আবহাওয়া দফতর।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। (West Bengal Weather Updates)

আগের মতো প্যাচপ্যাচে গরম আর নেই। দুপুরের রোদ আর শরীরে তেমন জ্বালা ধরাচ্ছে না। বাতাসে শুষ্কতা বাড়ছে। এই সবই জানান দিচ্ছে ধীরে ধীরে এগিয়ে আসছে শীত । আলিপুরের পূর্বাভাসেও মিলেছে শীতের আসার ইঙ্গিত। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প কম থাকায় কমবে আদ্রতাজনিত অস্বস্তিও। (Kolkata Weather Updates)

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের একাধিক এলাকা ভিজতে পারে। রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ আকাশ মূলত রোদ জলমলে থাকবে। তীব্র গরম থাকবে না। বরং রাতের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। এবছর যেমন তীব্র দাবদাহের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ, এবার ভারী শীতও পড়বে বলে মনে করছেন আবহবিদরা।

এক নজরে রবিবার কলকাতার আবহাওয়ার আপডেট-

সর্বোচ্চ তাপমাত্রা- ৩২

সর্বনিম্ন তাপমাত্রা- ২৪

আর্দ্রতার হার- ৭৮ শতাংশ

সূর্যোদয়- ৫টা বেজে ৪২ মিনিট

সূর্যাস্ত- ৪টে বেজে ৫৮ মিনিট

মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই আজ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আজ রোদের তেজ তেমন থাকবে না। আজ সকালের দিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬০ শতাংশ হতে পারে। বিকেলের দিকে তা বেড়ে হতে পারে ৭৮ শতাংশ।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু দিন আগে দক্ষিণবঙ্গে অসময়ে ঝড়-বৃষ্টি হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়েছে। অবশেষে বিদায় নিয়েছে বর্ষাও। তাই আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। এ বার শীতের পালা। আগামী সপ্তাহে তাপমাত্রা কমলে শীতের আমেজ অনুভূত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

 

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget