এক্সপ্লোর

West Bengal Winter Update : এক ধাক্কায় নামবে তাপমাত্রা? বঙ্গে এবার জমিয়ে শীত? কালীপুজোর আগেই আবহাওয়ার বড় বদল

Winter Update : মোটের উপর কালীপুজো ও ভাইফোঁটার সময়ে মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকবে রাজ্যজুড়ে। তারপরেই ...

কলকাতা : পুজোর মাস জুড়ে ভিজেছে বঙ্গ। এবার ক্যালেন্ডারের হিসেব অনুসারে শীতকাল। আর আবহাওয়া দফতরের পূর্বাভাস,  নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আবহাওয়ার বদল দেখা যাবে। বর্ষা বিদায় নিয়েছে পাকাপাকি ভাবে। নতুন করে এই মুহূর্তে নিম্নচাপের সম্ভাবনাও দেখছে না আবহাওয়া দফতর। তাই মোটের উপর কালীপুজো ও ভাইফোঁটার সময়ে মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকবে রাজ্যজুড়ে। আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জেলার দু'এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। 

কালীপুজোর আগে শীতের আমেজ

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা একটু আধটুই রয়েছে। ভাই ফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কালীপুজোর আগে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। 

কালীপুজোয় বৃষ্টি হবে ?

দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে খুব সামান্য।  জেলায় দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। তবে শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শীতের শুষ্ক আমেজ শুরু। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে শুষ্ক আবহাওয়া ও শীতের মরসুমের টের পাওয়া যাবে। 

 কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি

জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশই থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে; তেমনি বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে শীতের আমেজ আসবে ধীরে ধীরে। তাপমাত্রার পতন শুরু হয়েছে আগে থেকেই । 

কলকাতায় শীতের শুরু কবে ?

কলকাতায় আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কালী পুজোতে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে সম্ভাবনা খুব সামান্যই। তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতা জনিত অস্বস্তি।  মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৬ শতাংশ। 

উত্তরবঙ্গে শীত আগেই?

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টির সম্ভাবনা কমবে নিচের দিকের জেলাগুলিতে। নভেম্বরের শুরু থেকে শুষ্ক মনোরত আবহাওয়া অনুভব করা যাবে উত্তরেও।   

এরই মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণ ভারতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটক, তামিলনাড়ু, পদুচেরি,  কেরল ও মাহেতে। 

আরও পড়ুন :

'কলকাতা মায়ের শহর, এখানে এমন ভাবতেই পারছি না'', আর জি কর ইস্যুতে মুখ খুললেন বিদ্যা বালান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget