এক্সপ্লোর

Weather Updates: পৌষের শেষ বেলায় শীতের 'কামব্যাক', সংক্রান্তির আগেই হিমেল হাওয়ার দাপট বাড়বে?

Winter Updates: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকেই পারদ পতন শুরু হবে দক্ষিণবঙ্গে।  

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কথায় আছে 'মাঘের শীত বাঘের গায়ে'। কিন্তু ভরা পৌষেও যেভাবে 'দাপটহীন' ছিল শীত (Winter), তা নিয়ে মন খারাপ ছিল রাজ্যবাসীর। তবে সংক্রান্তির (Poush Sankranti) আগেই পৌষের শেষ বেলায় ফিরতে চলেছে শীত, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।                      

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আজ থেকেই বইবে হিমেল হাওয়া। কাল থেকে দ্রুত পারদ-পতন।  ৩-৪ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই শীতের এই কামব্যাক ঘটবে। আগামী কয়েকদিন উত্তুরে হাওয়া দাপট দেখাবে। শীতের দ্বিতীয় ইনিংস বেশ কিছুদিন স্থায়ী হবে। 

উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই ১৭ ডিগ্রির বেশি রয়েছে কলকাতার তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকেই পারদ পতন শুরু হবে দক্ষিণবঙ্গে।  পশ্চিমের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের সর্বত্র রাতের স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ বা ৩ ডিগ্রি কমবে। আগামী ৪৮ ঘণ্টায় অনেকটাই কমবে পারদ।                         

তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও বৃদ্ধি পাবে রাজ্যের বেশ কিছু জেলায়। বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার আধিক্য দেখা দিতে পারে। এই জেলাগুলি ছাড়াও রাজ্যের বেশ কিছু জেলায় ঘন কুয়াশা দেখা দিতে পারে।                                    

আরও পড়ুন, রাম মন্দিরে প্রবেশে মানতে হবে এই নিয়ম, কী কী নিয়ে ঢোকা যাবে না?

কলকাতায় আজ কেমন থাকবে আবহাওয়া? 

কলকাতায় আজ বিকেল থেকেই উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। কাল থেকে পারদ ক্রমশ নামবে। তিন ডিগ্রি নেমে ১৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশা। বেলায় মূলত পরিষ্কার আকাশ। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।                                                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Kolkata News: প্রেসিডেন্সি জেলের মধ্যেই বিচারাধীন বন্দি খুন, রোল কলের সময় থেকে নিখোঁজ, সন্ধ্যায় সেলের পাশে রক্তাক্ত দেহ, পৌঁছলেন লালবাজারের গোয়েন্দারা
প্রেসিডেন্সি জেলের মধ্যেই বিচারাধীন বন্দি খুন, রোল কলের সময় থেকে নিখোঁজ, সন্ধ্যায় সেলের পাশে রক্তাক্ত দেহ, পৌঁছলেন লালবাজারের গোয়েন্দারা
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
Nitin Gadkari: কলকাতাকে ঘিরে ২৫০ কিলোমিটারের রিং রোড, নিতিন গড়কড়ি বরাদ্দ করলেন ১৪ হাজার কোটি টাকা
কলকাতাকে ঘিরে ২৫০ কিলোমিটারের রিং রোড, নিতিন গড়কড়ি বরাদ্দ করলেন ১৪ হাজার কোটি টাকা
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget