এক্সপ্লোর

Ram Mandir Ayodhya: রাম মন্দিরে প্রবেশে মানতে হবে এই নিয়ম, কী কী নিয়ে ঢোকা যাবে না?

Ayodhya Ram Mandir: অতিথিরা আমন্ত্রণ পত্র নিয়ে তবেই প্রবেশ করতে পারবেন মন্দিরের ভিতরে। যাদের কাছে ট্রাস্টের আমন্ত্রণপত্র রয়েছে তারাই মন্দিরে যেতে পারবেন। 

অযোধ্যা: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ঘিরে অযোধ্যা নগরীতে সাজো সাজো রব। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  প্রাণ প্রতিষ্টা উৎসবের জন্য সরকার ও প্রশাসন দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আসছে। এখন প্রস্তুতি শেষ পর্যায়ে। রাম মন্দিরে নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা করা হয়েছে। 

তবে এই দিন সকল দর্শনার্থী ভক্তদের জন্য প্রবেশের ব্যবস্থা রাখা হয়নি। অতিথিরা আমন্ত্রণ পত্র নিয়ে তবেই প্রবেশ করতে পারবেন মন্দিরের ভিতরে। যাদের কাছে ট্রাস্টের আমন্ত্রণপত্র রয়েছে তারাই মন্দিরে যেতে পারবেন। 

রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রবেশের কিছু নিয়ম রয়েছে। সকাল ১১ টার মধ্যে রাম মন্দিরে প্রবেশ করতে হবে অতিথিদের। অতিথি তালিকায় নাম নেই, এমন কোনও সাধু-সন্ত প্রবেশ করতে পারবেন না। অতিথিরা কোনও পরিচারক বা সাহায্যকারীকে নিয়ে প্রবেশ করতে পারবেন না, তাঁদের একাই যেতে হবে মন্দির চত্বরে। যদি কোনও সাধু-সন্ত রামলাল্লাকে দর্শন করতে চান, তাহলে তাঁরা প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরই প্রবেশ করতে পারবেন।

রাম মন্দিরে প্রবেশের বেশ কিছু নিয়ম

রাম মন্দিরে মোবাইল, ইলেকট্রনিক ঘড়ি, ল্যাপটপ বা ক্যামেরার মতো যেকোনো ধরনের ইলেকট্রনিক জিনিস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ। এসব নিয়ে ধরা পড়লে সমস্যায় পড়তে হতে পারে। সেই সঙ্গে রিমোট চালিত চাবি, বড় ছাতা, কম্বল, ব্যাগ, পুজোর সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে না মন্দিরে।

রাম মন্দিরে কোনো ধরনের খাবার নিয়ে যাওয়া যাবে না। ঢোকার আগে সব খাবার বাইরে রাখতে হবে। ভিতরে কোন ধরনের খাবার গ্রহণ নিষিদ্ধ।

বেশিরভাগ মানুষই যে কোনো মন্দিরে বেড়াতে গেলে পুজোর থালা ও ​​পুজোর উপকরণ নিয়ে যান। কিন্তু রাম মন্দিরে পুজোর উপকরণ যেমন সিঁদুর, ফুল, পাতা, জল, ধূপকাঠি, প্রদীপ ইত্যাদি নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আপনি যদি এই জিনিসগুলি বহন করেন তবে আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে কোনও অফিসিয়াল ড্রেস কোড জারি করা হয়নি। পুরুষরা ধুতি, গামছা, কুর্তা-পাজামা এবং মহিলারা সালোয়ার স্যুট বা শাড়ি পরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যেতে পারেন। 

এদিকে, রাম মন্দির উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকবেন, রাজনৈতিক জগতের বিশিষ্টরা থেকে বলিউড ও ক্রীড়াজগতের বিশিষ্টরা। পুরো অনুষ্ঠানটি তদারকি করছে উত্তরপ্রদেশ সরকার। রাম মন্দির প্রতিষ্ঠার লড়াইয়ে বহুবছরের অংশীদার, বিজেপি নেতা এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানিও রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় যোগ দেবেন। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।  

আরও পড়ুন, উত্তর ভারতের নাগারা আদলে তৈরি অযোধ্যার রাম মন্দির, কী এই শৈলী ? কী সুবিধা থাকছে ভক্তদের জন্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Road Accident : ফুটপাতে বিশ্রামরত পরিবারের উপর উঠে পড়ল নিয়ন্ত্রণহীন চারচাকা গাড়ি, দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু; জখম আরও ২
ফুটপাতে বিশ্রামরত পরিবারের উপর উঠে পড়ল নিয়ন্ত্রণহীন চারচাকা গাড়ি, দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু; জখম আরও ২
West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়

ভিডিও

Murshidabad | স্ট্যান্ড তোলা নিয়েই এবার স্টেশন মাস্টারকে ধমকানোর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ২ ।২৯-এর ভোটে মোদির বিরুদ্ধে রাহুলকেই মুখ মানছেন মমতা-সহ বিরোধী নেতৃত্ব?
GhantaKhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ১ । দেশজুড়ে কর্মসূচি BJPর | কলকাতায় মিছিলে নিতিন নবীন | ABP Ananda LIVE
Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget