এক্সপ্লোর

Land Collapsed : খেলার মাঠে ধস নেমে আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে

West Burdhaman : গত ৫ সেপ্টেম্বর এই খেলার মাঠে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই সময় ধস নামলে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। মাঠের পাশে রয়েছে বসতি। ধসের জেরে আতঙ্কে এলাকার বাসিন্দারা।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : খেলার মাঠে ধস নেমে আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রানিগঞ্জে। শুক্রবার সকালে আচমকা বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইসিএলের এক আধিকারিক ও রানিগঞ্জ থানার পুলিশ (Ranigung Police Station)। ধস কবলিত জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে।

ধসে বসে গেছে মাঠের অনেকখানি অংশ। তৈরি হয়েছে বড় গর্ত। দুর্ঘটনা এড়াতে ঘিরে রাখা হয়েছে ধস কবলিত এলাকা। খেলার মাঠে বড়সড় ধস নামায় আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। শুক্রবার সকালে তখন সবে ঘুম ভেঙেছে রানিগঞ্জের ৩ নম্বর কোয়ারডি এলাকার বাসিন্দাদের। সকাল ৬ টা নাগাদ মাঠে গিয়েছিলেন ২ যুবক। আচমকা একটা বিকট শব্দ শুনতে পান তাঁরা। চোখের সামনেই নিমেষে ধস নামে খেলার মাঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানিগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন ইসিএলের এক আধিকারিকও। রানিগঞ্জের এক স্থানীয় বাসিন্দা বলেছেন, 'সকালে ২ জন মুখ ধুতে যাচ্ছিল। হঠাৎ একটা শব্দ। উপর দিকে তাকাচ্ছে। তাকানোর পর দেখা যাচ্ছে ধস নেমে গেছে। ধস নামতে নামতে এতটা গর্ত হয়ে পড়ল। অনেক গর্ত হয়ে গেল। মানুষ জন ভয়ে এখন থেকেই বলছি জিনিসপত্র বার করব কি না।'

রানিগঞ্জের ইসিএল আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায় বলেছেন, 'এগুলোর নীচে আমরা এখন আন্দাজ করছি হয়তো জাতীয়করণের আগে অনেক মাইনস চলত। তারা হয় তো গাইডলাইন ছাড়াই মাইনস চালিয়েছে। যখন যখন এরকম হচ্ছে আমরা ব্য়বস্থা নিচ্ছি। এখন অস্থায়ী ফেন্সিং করব। আগেকার চালানো কোনও ওয়ার্কিং আছে হয়তো। সেগুলো মাটিগুলো ধসছে। মাটি টানছে। জাতীয়করণের আগে যখন মাইনস চলত তখনকার ঘটনা।'

গত ৫ সেপ্টেম্বর এই খেলার মাঠে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই সময় ধস নামলে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। মাঠের পাশে রয়েছে বসতি। ধসের জেরে আতঙ্কে এলাকার বাসিন্দারা।                                                                          

আরও পড়ুন- অভিষেকের মহকুমা-ঘোষণা ফ্যাক্টর ? ধূপগুড়ি হারিয়ে উত্তর খুঁজছে বিজেপি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...

ভিডিও

Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ
Sumit Roy News : তোলাবাজি ও হুমকির মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতে অভিষেকের PA সুমিত রায় | ABP Ananda
PPP Model Hospital News | এবার হাসপাতালকে সুপার স্পেশালিটিতে উন্নীত করতে PPP মডেল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget