এক্সপ্লোর

Dhupguri By Election : অভিষেকের মহকুমা-ঘোষণা ফ্যাক্টর ? ধূপগুড়ি হারিয়ে উত্তর খুঁজছে বিজেপি

Abhishek Banerjee : ১০ বছর ধরে পৃথক মহকুমার দাবি জানিয়ে আসছে ধূপগুড়িবাসী। সেটাকেই তুরুপের তাস করেন অভিষেক।

কলকাতা : মাত্র ২৮ মাস আগে জেতা আসন হাতছাড়া হল বিজেপির (BJP)। ধূপগুড়িতে (Dhupguri By Election) বিজেপির হারের পিছনে ফ্যাক্টর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহকুমা-ঘোষণা ? বিজেপির একপক্ষের তরফে মনে করা হচ্ছে তেমনটাই। 'বিজেপির সঙ্গে যারা ছিল, শেষমুহূর্তে তারা সিদ্ধান্ত নিতেও পারে' বলছেন খোদ তৃণমূলত্যাগী বিজেপি নেত্রী মিতালি রায়।

গত ২ সেপ্টেম্বর ধূপগুড়িতে প্রচারের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িতে মহকুমা হিসেবে তৈরি করা হবে। ভোটারদের কথা দিয়ে নিজের আশ্বাস বলেই জানিয়েছিলেন তিনি। যে ঘোষণা ইতিবাচকভাবে তৃণমূলের পক্ষে গিয়েছে বলেই মনে করছেন কয়েকজন। প্রসঙ্গত, জয়ের পর ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে হারিয়েছে উন্নয়নের রাজনীতি, ধূপগুড়ির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব', সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

২০১৬ সালে ধূপগুড়ি কেন্দ্রটি সিপিএমের থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। ২০২১ সালে সেটি আবার হাতছাড়া হয়ে যায় শাসকদলের। চলে যায় বিজেপির দখলে। ২ বছর পর সেই কেন্দ্র আবার নিজেদের আয়ত্তে আনতে কসুর করেনি তৃণমূল। প্রার্থী বাছাই থেকে ভোট পরিচালনা, পুরোটাই নিজে হাতে সামলান অভিষেক। 

১০ বছর ধরে পৃথক মহকুমার দাবি জানিয়ে আসছে ধূপগুড়িবাসী। সেটাকেই তুরুপের তাস করেন অভিষেক। ধূপগুড়িতে প্রচারে গিয়ে, সভামঞ্চ থেকেই দেন মাস্টার স্ট্রোক। উল্টোডিকে, শক্তঘাঁটি ধুপগুড়ি ধরে রাখতে মরিয়া হয়ে ময়দানে নেমেছিল বিজেপি। নেতৃত্বে শুভেন্দু অধিকারী।  ২ দিন ধরে ধুগুড়িতে ভোট প্রচার করেন বিরোধী দলনেতা। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে দেখা যায়, সুকান্ত মজুমদারকে। যদিও কোনও কিছুতেই লাভের লাভ হয়নি।

প্রসঙ্গত, ধূপগুড়িতে ৪ হাজার ৩১৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ৯৬ হাজার ৯৬১ ভোট পেলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় । ৯২ হাজার ৬৪৮ ভোট পেলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। ১৩ হাজার ৬৬৬ ভোট পেলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল। কার্যত কোনও ছাপই ফেলতে পারল না বাম-কংগ্রেস জোট। অভিষেকের মহকুমা-ঘোষণাই ফ্যাক্টর, মানলেন খোদ বিজেপি প্রার্থী।

আরও পড়ুন- ধূপগুড়িতে জামানত বাজেয়াপ্ত বাম প্রার্থীর, 'মানুষ মনে করেননি আমরা পারব' আত্ম পর্যালোচনা সুজনের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget